যুক্তরাষ্ট্রের কাছে ২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছে ২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। ড. মোমেন বলেন, তাদের কাছ থেকে ১০ থেকে ২০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রত্যাশা করছি। বৈঠকে আমরা বলেছি, আপনারা যখন অন্যান্য দেশকে করোনার ভ্যাকসিন দিবেন, তখন অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেন দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ডের ছয় কোটি ভ্যাকসিন সংরক্ষিত রয়েছে, তারা সেটি ব্যবহার করছেনা বলেই আমাদের এখানে দ্বিতীয় ডোজ কম্পিলিট করতেই জরুরী ভিত্তিতে সেটি আমরা চেয়েছি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, চলমান টিকা সঙ্কট নিরসনে সরকার ভারত ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার চেষ্টা করছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে। আজ দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকেও ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।
বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার জানিয়েছিলেন। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে।
ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








