যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে দুর্বৃত্তের গুলিতে আ’লীগ নেতা নিহত
নিউইয়র্ক : রবিবার রাতে কানেকটিকাটের একটি গ্রোসারি স্টোরে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও নিউইয়র্কে ট্যাক্সি ড্রাইভারদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ ইয়েলো সোসাইটি’র সাবেক সভাপতি বেলাল তরফদার (৫২)। মৌলভীবাজার জেলা সদরের সন্তান বেলাল তরফদার সপরিবারে নিউইয়র্ক থেকে কানেকটিকাটে গিয়েছিলেন ৩ বছর আগে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ মৃত্যুর এ সংবাদ নিশ্চিত করে বলেন, সর্বশেষ রাত ৮টায় বেলাল তরফদারের সঙ্গে আমার কথা হয়েছে। সে সময় আমি তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম সভানেত্রী শেখ হাসিনার জাতিসংঘে আগমন উপলক্ষে নিউইয়র্কে রবিবার দুপুরে অনুষ্ঠিতব্য প্রস্তুতি সভায় যোগদান করতে। তিনি সম্মত হয়েছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তাঁর জীবন কেড়ে নিল। এ ঘটনায় কানেকটিকাটে বাংলাদেশী কমিউনিটিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বেলাল তরফদারের মৃত্যু সংবাদে গভীর শোক প্রকাশ এবং দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আ’লীগের পক্ষে সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সাজ্জাদুর রহমান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








