যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশির ওপর হামলা
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির আহমেদ রনি নামের এক বাংলাদেশি নাট্যশিল্পী আহত হয়েছেন। নিউ হ্যাভেন শহরে এ হামলার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে কানেকটিকাটের ইয়েল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাব্বির আহমেদ রনি নিউইয়র্ক ও কানেকটিকাটের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নাট্যশিল্পী ও উপস্থাপক হিসেবে তিনি প্রবাসীদের কাছে পরিচিত।
বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের (বাক) সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তিনি বেশ কয়েক বছর দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে কানেকটিকাটের ওয়ালিংফোর্ডে বসবাস করছেন।
আহত সাব্বির আহমেদ রনি জানান, রবিবার সন্ধ্যায় নিউ হ্যাভেনে নিজের পার্কিং করা গাড়িতে উঠতে গেলে ২-৩ জন কলেজছাত্র তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে মানিব্যাগসহ নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার মুখে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় ইয়েল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। তার মুখে ১৫টি সেলাই করা হয়েছে বলে তিনি এ প্রতিনিধিকে জানান। এ ব্যাপারে পুলিশ একটি মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিডি-প্রতিদিন
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








