যুক্তরাষ্ট্রের কারাগারে আটক অভিবাসীদের ডিএনএ সংগ্রহ করবে ট্রাম্প প্রশাসন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের কারাগারে আটকে থাকা হাজার হাজার অভিবাসী বন্দির ডিএনএ সংগ্রহ করবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি। এই রেকর্ড ন্যাশনাল ক্রিমিনাল ডাটাবেসে ঢুকানো হবে। অভিবাসীদের ডিএনও সংগ্রহ করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিবাসন আইন আরও জোরদার হবে।
হোমল্যান্ড সিকিউরিটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বর্তমানে ৪০ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। অভিবাসন আইনজীবীরা উদ্বেগের সঙ্গে বলেছেন যে, এটা করা হলে ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হতে পারে। নতুন নিয়মের ফলে সরকার শিশুদের এবং রাজনৈতিক আশ্রয় পাওয়াদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করতে পারবে। তারা হুঁশিয়ার করেন যে, যুক্তরাষ্টের কোনও লোক ভুল করে কারাগারে ঢুকলে তারও ডিএনএ সংগ্রহ করা যাবে। অনেক দিন ধরেই অভিবাসীদের তালিকা করার কথা হচ্ছে। এই রেকর্ড সংগ্রহ হলে অপরাধ নিয়ন্ত্রন সম্ভব হবে। কংগ্রেস ২০০৫ সালে একটি আইন পাস করে ডিএনএ সংগ্রহ করার অনুমতি দিয়েছে। নতুন এই নিয়ম চালুর পূর্বে একটি পাইলট প্রকল্প হিসাবে তা চালু করা হয়েছিল। ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলোকে এফবিআই ল্যাবরেটরিতে পাঠানো হবে। সেখানে পরীক্ষা করা হবে। ট্রাম্প প্রশাসন সীমান্ত অতিক্রমকে অপরাধ হিসাবে গণ্য করার পর থেকে মধ্যে নতুন এই অভিযান শুরু হয়। ট্রাম্প বৈধ অবৈধ সব ধরনের অভিবাসীদের অপরাধীদের দৃষ্টিতে দেখেন। যদিও বাস্তবতা হচ্ছে অভিবাসীরা খুব কমই অপরাধে জড়ায়।
অভিবাসী ও ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক আইনজীবীরা বলেছেন, যেসব জনগোষ্ঠী এমনিতেই বেকায়দায় আছেন, ডিএনএন সংগ্রহ করায় তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”








