Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো`র সবচেয়ে কম বয়সে সাত মহাদেশের সাত চূড়া জয়

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: December 25, 2011 | 11:38 AM

 

যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো সবচেয়ে কম বয়সে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয় করে নতুন রেকর্ড গড়েছেন।
রোমেরো (১৫) গত শনিবার অ্যান্টার্কটিকা মহাদেশের সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট ভিনসন মাসিফ জয় করেন। এর মাধ্যমে ছয় বছর ধরে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়া জয়ের অভিযানের সফল সমাপ্তি ঘটাল রোমেরো।
রোমেরোর দলে তার বাবা ও সত্ মা-ও আছেন। আজ রোববারের মধ্যে তাঁরা মাউন্ট ভিনসনের বেস ক্যাম্পে ফিরে যাওয়ার আশা করছেন।
ক্যালিফোর্নিয়ার এই বালক ১০ বছর বয়সে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো এবং ১৩ বছর বয়সে জয় করেন বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট। গত শনিবার ভিনসন মাসিফে উঠেই রোমেরো তার মা লেই অ্যান ড্রেককে ফোন করেন।
এর মাধ্যমে রোমেরো ব্রিটিশ পর্বতারোহী জর্জ অ্যাটকিনসনের গড়া সাত মহাদেশের সাত সর্বোচ্চ চূড়া জয়ের আগের রেকর্ডটি ভাঙলেন। অ্যাটকিনসন ১৬ বছর বয়সে সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি চূড়া জয় করেন।
এর আগে রোমেরো তার ব্লগ ‘ফাইন্ড ইউর এভারেস্ট’ বলেছিলেন, ভিনসন মাসিফ জয়ের আগে কোনো আনন্দ উদযাপন নয়।
রোমেরো ২০০৭ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কোজিয়াসকো, জুলাই মাসে রাশিয়ার মাউন্ট এলব্রুস, একই বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার মাউন্ট অ্যাকঙ্কাগুয়া, ২০০৮-এর জুনে যুক্তরাষ্ট্রের মাউন্ট ম্যাককিনলে, ২০০৯-এর সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার কারস্টেনজ পিরামিড জয় করেন। বিবিসি।প্রথম আলো
ট্যাগ:
Situs Streaming JAV