যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে ১০ লাখ একর বন পুড়ে ছাই
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ১০ লাখ একরের বেশি বনাঞ্চল দাবানলে পুড়ে গেছে। অগি্ননির্বাপণ কর্মীরা গত ১৫ দিনের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।এক অগি্ননির্বাপণ কর্মকর্তা জানান, আগুন সীমান্ত থেকে সীমান্তে ছড়িয়ে পড়ছে। দীর্ঘ মেয়াদে খরা, উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে আগুন মাইলের পর মাইল ছড়িয়ে পড়ছে।বেশ কয়েকটি শহর থেকে ইতিমধ্যে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে ।টেক্সাস ফরেস্ট সার্ভিস জানায়, মঙ্গলবার পর্যন্ত তারা ১১টি স্থানে আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন।আগুনে প্রায় ২০০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়। আগুন নেভানোর জন্য বিমান থেকে পানি এবং অগি্ননির্বাপক বস্তু ফেলা হচ্ছে। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।ফায়ার ব্রিগেডের মুখপাত্র এপ্রিল সাগিনর জানান, আগুন টেক্সাসের উত্তর ,দক্ষিণ, পূর্ব-পশ্চিম সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এমনকি ডালাসের চারটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। সিএনএন জানায়, ৩৪ রাজ্যের অগি্ননির্বাপণ কর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।বিবিসি
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








