যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিড বিকল করে দিতে পারে হ্যাকাররা

ডেস্ক: হ্যাকাররা এবার যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা বলছেন, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের পুরো পাওয়ার গ্রিড বিকল করে দিতে পারে। সাইবার হামলার মাধ্যমে তারা অন্ধকারে নিমজ্জিত করে দেয়ার ক্ষমতা রাখে। এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার মহাপরিচালক জেনারেল কিথ আলেকজান্দার। তিনি বলেছেন, আগামী দু’বছরের মধ্যে হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’ এমন হামলা চালাতে পারে। গত সপ্তাহে তিনি হোয়াইট হাউসের এক সভায় এমন উদ্বেগের কথা জানিয়ে দিয়েছেন। এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নাল একটি রিপোর্ট প্রকাশ করেছে বলে খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, হোয়াইট হাউসের বৈঠকে জেনারেল কিথ ওই সতর্কতা উচ্চারণ করলেও জনসমক্ষে এ বিষয়ে কোন কথা বলেননি। তিনি বলেননি যুক্তরাষ্ট্র সরকার কি পরিমাণে সাইবার হামলার কারণে নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। তবে তিনি এর আগে একবার পূর্বাভাস দিয়েছিলেন যে, হ্যাকার গ্রুপগুলো প্রাতিষ্ঠানিক দুর্নীতির মুখোশ উন্মোচনের জন্য সংকল্পবদ্ধ। আর এখন তিনি বিশ্বাস করেন ‘অ্যানোনিমাস’ নামের হ্যাকার গ্রুপ তার চেয়েও ধ্বংসাত্মক লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। অ্যানোনিমাস গ্রুপ নিয়ে গবেষণা করছেন সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস লুইস। তিনি এ সম্পর্কে বলেছেন, অ্যানোনিমাস প্রকৃতই একটি হুমকি। আপনি ওয়াল স্ট্রিটকে দখল করতে চান? কতক্ষণ এই ওয়াল স্ট্রিট থেকে মুখ ফিরিয়ে দিতে পারবেন? হয়তো এমনটা পারবেন একদিন। ওদিকে অ্যানোনিমাস কিন্তু এখনও বিশ্বব্যাপী বিরাট আকারে হামলা চালানোর কোন ইঙ্গিত দেয়নি। তারা বলেনি কখনও যে, তারা বিদ্যুতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ওই সংগঠনের সঙ্গে সম্পর্কিত একটি ব্লগের পোস্টে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার তাদেরকে খাটো করে দেখার চেষ্টা করছে। এ নিয়ে হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত বৈঠকে জাতীয় নিরাপত্তা সংস্থার মহাপরিচালক জেনারেল কিথ আলেকজান্দার সতর্ক করে দিয়ে বলেন- এক বা দুই বছরের মধ্যে অ্যানোনিমাস যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিডকে আক্রমণ করতে পারে। এর ফলে তারা লাখ লাখ মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় রাখবে। গত সপ্তাহে অ্যানোনিমাস ঘোষণা করেছে অপারেশন গ্লোবাল ব্ল্যাকআউট। এর অর্থ হলো সারা বিশ্বকে বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেয়া। তাদের পরিকল্পনায় আছে আগামী ৩১শে মার্চে বিশ্বের ইন্টারনেট সংযোগকে বিচ্ছিন্ন করে দেয়া। তবে বিদ্যুতের গ্রিডে কর্মরত কর্মকর্তারা বলেন, তারা নিয়মিতই সাইবার হামলা মোকাবিলা করছেন। এ জন্য যতটা নিরাপদ থাকা যায় তা নিশ্চিত করতে তাদের প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে। ওদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কাইটলিন হেডেন বলেছেন, সাইবার নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমরা যেসব ঝুঁকি মোকাবিলা করছি তা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ক্লান্তিহীন কাজ করে যাচ্ছি। সে হামলা বাইরের কোন দেশ থেকে আসুক আর সাইবার ক্রিমিনালরাই করুক বা হ্যাকাররাই করে থাকুক না কেন। এখানে মনে রাখার কথা হলো- এ মাসের শুরুর দিকে অ্যানোনিমাস দাবি করেছিল যে, তারা যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ’র ওয়েবসাইট বিকল করে দিয়েছিল এবং তা স্থায়ী হয়েছিল ৯ ঘণ্টা। তারা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইট http//:www.cia.gov সহ ৪৬০০০ কর্মকর্তার ব্যক্তিগত পেজে হামলা চালিয়েছিল। তারা বৃটেনের স্কটল্যান্ড ইয়ার্ড-এর কর্মকর্তা এবং এফবিআই কর্মকর্তাদের মধ্যে ভীষণ স্পর্শকাতর গোপনীয় কথাবার্তা হ্যাক করে বের করে ফেলে এবং তা অনলাইনে পোস্ট করে দেয়। সিআইএ বা এফবিআইকে টার্গেটে পরিণত করেই ক্ষান্ত দেয়নি অ্যানোনিমাস। গ্রুপটি এর পাশাপাশি আলাবামার বেশ কিছু আইন প্রয়োগকারী সংস্থার ওয়েবসাইট ভেঙে তার ভিতর ঢুকে পড়ে। সেখান থেকে তারা ক্রিমিনাল রেকর্ডস, কর্মকর্তাদের ঠিকানা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক নাম্বারও সংগ্রহ করে। সেখান থেকে তারা যেসব ডাটা সংগ্রহ করেছে তা ধ্বংস করে দেয়ারও হুমকি দেয়। অ্যানোনিমাসের সঙ্গে সম্পর্কিত হ্যাকাররা দাবি করেছে, তারা সমপ্রতি আরও বেশ কিছু আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে হামলা জোরালো করেছে। তারা আক্রমণ চালিয়েছে সল্ট লেক সিটি, বস্টন, সাইরাকুস, নিউ ইয়র্ক এবং গ্রিসে। মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








