যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল নির্ধারিত সময়ের পূর্বেই বাংলাদেশে ৪০টি লোকোমোটিভ সরবরাহ করবে: নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী সুজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি, ১৭ জানুয়ারী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। এসময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে স্বাগত জানান।

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন কনস্যুলেটে অপেক্ষমান সেবাপ্রার্থীদের সাথে কুশল বিনিময় করেন। আলোচনাকালে রেলপথ মন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগ্রেস রেল ৪০ টি উন্নত প্রযুক্তির লোকোমোটিভ নির্ধারিত সময়ের আগেই সরবরাহ করার আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে এলএনজি ও ডিজেল চালিত লোকোমোটিভও বাংলাদেশ রেলওয়ে ব্যবহার করবে। সেখানে তিনি বাংলাদেশে যে ৪০টি লোকোমোটিভ সরবরাহ করা হবে, সেগুলোর প্রস্তুতি দেখেন এবং সেগুলো আগামী ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের ফ্রেবুয়ারী মাসের মধ্যে সরবরাহের কথা নির্ধারিত থাকলেও সময়ের আগেই সরবরাহের চেষ্টা করার বিষয়ে আলোচনা করেন। উলে−খ্য, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন গত ১৩ জানুয়ারী প্রগ্রেস রেলের আমন্ত্রণে শিকাগোতে তাদের লোকোমোটিভ কারখানা পরিদর্শনে এসেছিলেন।
কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নের্তৃত্বে বাংলাদেশ সার্বিকভাবে সমৃদ্ধি অর্জনের মাধ্যমে তাঁর সঠিক লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে এবং দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্যগাঁথা অর্জন সমুহ তুলে ধরেন এবং দেশের কল্যাণে একযোগে কাজ করার আহবান জানান। মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রবাসীদের কনস্যুলার সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে−খ করেন। যথাযোগ্য মর্যাদায় ‘মুজিব বর্ষ’ পালনসহ বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বা¯Íবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মন্ত্রী কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের আহবান জানান।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা মন্ত্রীকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেন এবং কনস্যুলেট এর কার্যক্রম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। এসময় কনসাল জেনারেল নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘মুজিব বর্ষ’ পালনের জন্য গৃহীত ব্যাপক কর্মসূচী সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি আরো বলেন, জাতির পিতার আদর্শ, দেশপ্রেম ও ত্যাগ ভবিষ্যত প্রজন্মের মাঝে সঞ্চারিত করার প্রয়াস অব্যাহত থাকবে। মন্ত্রী অপেক্ষমান কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন এবং কয়েক জন সেবাপ্রার্থীকে নিজ হাতে পাসপোর্ট হ¯Íান্তর করেন।
রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন নিউইয়র্র্কসহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী সকল বাংলাদেশীকে শুভেচ্ছা জানিয়েছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








