Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেলের বিমান ঝুঁকিতে পড়ায় দুজন বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: April 22, 2011 | 12:58 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বহনকারী বিমানের কাছে অন্য একটি সামরিক বিমান চলে আসার ঘটনায় বিমান চলাচলের দুজন নিয়ন্ত্রককে বরখাস্ত করা হয়েছে। মার্কিন পরিবহনমন্ত্রী রে ল্যাহুড গতকাল বৃহস্পতিবার এ কথা জানান।গত সোমবার মিশেল ওবামাকে বহনকারী বিমানের খুব কাছাকাছি চলে এসেছিল একটি সামরিক বিমান। এ কারণে মিশেল ওবামার বিমানটির অবতরণে বিলম্ব করা হয়।পিবিএস নিউজ আওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাহুড বলেন, ‘ওই ঘটনায় দুটি তদন্ত শেষে বিমান চলাচলের দুই নিয়ন্ত্রককে আমরা বরখাস্ত করেছি। এ ছাড়া ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বহনকারী বিমান চলাচলের বর্তমান প্রক্রিয়া পরিবর্তন করা হচ্ছে।’এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এপিএসবি) জানায়, সোমবারের ওই ঘটনা তারাও তদন্ত করে দেখছে।সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে একটি সামরিক বিমান মিশেল ওবামাকে বহনকারী বোয়িং ৭৩৭ বিমানের তিন মাইলের মধ্যে চলে আসে। মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী, আকাশে একটি বিমান থেকে অন্য বিমানের দূরত্ব থাকতে হবে কমপক্ষে পাঁচ মাইল।তবে বিমান দুটি সংঘর্ষের ঝুঁকির মধ্যে ছিল না বলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। পরে দুটি বিমানই নিরাপদে অবতরণ করে।এএফএ জানায়, এর আগে গত সোমবার দায়িত্ব পালনের সময় টেলিভিশন দেখার অভিযোগে একজন বিমান চলাচল নিয়ন্ত্রককে বরখাস্ত করা হয়। এএফপি।

ট্যাগ:
Situs Streaming JAV