যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জমজমাট পিঠা উৎসব
ইউএসএ নিউজ : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আকর্ষনীয় নগরী আলেক্সজান্দ্রিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। হাড়কাপাঁনো শীতে শীতের পিঠার অনুষ্ঠান বাংলাদেশের শীতকালীন দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। মাঘ মাসে গ্রামের বাড়িতে ভোর বেলার খেজুরের রসের সাথে নানা রকম পিঠার স্বাদ আস্বাদন করার নয়। নষ্টালজিক অনুভুতি কিছুটা হলেও ভার্জিনিয়ার বাঙালিরা পেয়েছেন ৪ ফেব্রæয়ারী। ওই দিন বিকেল ৪ টা থেকে আলেক্সজান্দ্রিয়ার জন এডাম এলিমেন্টারী স্কুলের সুপরিসর মিলনায়তনে বিভিন্ন দেশীয় সাজে সজ্জিত হয়ে বিপুল সংখ্যক বাঙালী পরিবার নানা স্বাদের পিঠা ও খাবার নিয়ে অনুষ্ঠান¯’লে উপ¯ি’ত হন। পিঠা উৎসবে ভিন্ন মাত্রা দেয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যে ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলে। ¯’ানীয় ও অন্যান্য স্টেট থেকে আসা শিল্পীরা নাচে গানে মাতিয়ে রাখেন উপচে পড়া হল ভর্তি দর্শক- শ্রোতাদের। অনুষ্ঠানে ভার্জিনিয়ার আশেপাশের এলাকার কয়েক ’শ বাঙালী পরিবার অংশগ্রহন করেন। এবারের উৎসবে বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক পিঠা ও দেশী খাবারের প্রাচুর্য দেখা যায়। ভাপা পিঠা, পাটিশাপটা পিঠা, চিতুই পিঠা, জিলাপী পিঠা, রসভরা পিঠা, পুলি পিঠা, নক্সি পিঠা, কলা পিঠা, ফুলঝুরি পিঠা, ভালবাসার পিঠা সহ হরেক রকম মজার মজার পিঠার মৌ মৌ সুবাসে চারদিক ভরপুর ছিল। সারি সারি পিঠার স্টল ছাড়াও একুশে টেলিভিশন, টিভি দেশী, শাড়ি, চুড়ি ও গয়না সহ বিভিন্ন প্রতিষ্ঠlনের ষ্টল ছিল উলেøখ করার মতো। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আয়োজিত ঐতিহ্যবাহী এ পিঠা উৎসবের মিডিয়া পার্টনার ছিলো একুশে টেলিভিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির দু’ প্রধান কর্মকর্তা আবু রুমি ও আকতার হোসাইন, একুশে টেলিভিশনের নিউইয়র্ক অফিসের চীফ কো-অর্ডিনেটর দেওয়ান বজলু । অনুষ্ঠানে একুশে টেলিভিশন সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পিঠা উৎসবে অংশগ্রহনকারী অর্ধ শতাধিক স্টল থেকে ৩ টি স্টলকে সেরা নির্বাচিত করে পুরষ্কৃত করা হয়। বিচারকের দায়িত্ব পালন করেন ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের প্রধান রোকেয়া হায়দার, উপ প্রধান সরকার কবির উদ্দিন ও মিসেস আকরামুল কাদের। এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপ¯ি’ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, এ পিঠা উৎসবে যত রকমের পিঠা দেখেছি বর্তমানে বাংলাদেশেও এত রকমের পিঠা তৈরী হয় কিনা সন্দেহ রয়েছে। তিনি এ সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আয়োজক ও অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








