Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ভিসা ফি পরিবর্তিত হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: April 4, 2012 | 1:55 PM

যুক্তরাষ্ট্রে অভিবাসী নয়—এমন শ্রেণীতে ভিসা প্রক্রিয়াকরণ ফি (মাশুল) ১৩ এপ্রিল থেকে বাড়ছে। ফলে পর্যটক, ব্যবসায়ী, ছাত্র, বিনিময় দর্শনার্থীদের ক্ষেত্রে ভিসা ফি বাড়ছে।
ঢাকায় মার্কিন দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে ভিসার হার পরিবর্তনের এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, চুক্তি বিনিয়োগ ও বণিক ভিসা এবং ফিয়ান্সি ভিসা (কে) ফি কমছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পর্যটক, ব্যবসায়িক, ট্রানজিট, ক্রু সদস্য, ছাত্র, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিক ভিসা (বিসিডিএফজে এবং আই) ফি ১৪০ ডলার থেকে বেড়ে ১৬০ ডলার হচ্ছে।
পিটিশন-নির্ভর ভিসা (এইচএলওপিকিউ এবং আর) ফি ১৫০ থেকে বাড়িয়ে ১৯০ ডলার করা হয়েছে।
তবে চুক্তি বিনিয়োগ এবং বণিক ভিসা (ই) ৩৯০ ডলার থেকে কমিয়ে ২৭০ ডলার এবং ফিয়ান্সি ভিসা (কে) ফি ৩৫০ ডলার থেকে কমিয়ে ২৪০ ডলার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান ভিসা ফি-সমূহ অভিবাসী নয়—এমন আবেদনপ্রক্রিয়ার প্রকৃত খরচ মেটাতে সক্ষম নয়। বাড়তি ভিসা ফি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভিসা আবেদনপ্রক্রিয়ার উন্নয়ন এবং ভিসার বর্ধিত চাহিদা পূরণে অতিরিক্ত কর্মী নিয়োগের সুযোগ করে দেবে।
যেসব ভিসা ফি বেড়েছে, সেসব ভিসার ক্ষেত্রে পুরোনো ফি জমার রসিদগুলোর মেয়াদ ১৩ এপ্রিল থেকে শুরু করে আগামী ৯০ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
উদাহরণ হিসেবে, কোনো ভিসা আবেদনকারী যদি ১৩ এপ্রিল ২০১২ এর আগে পুরোনো ১৪০ ডলার কিংবা ১৫০ ডলার ভিসা ফি বাবদ জমা দিয়ে থাকেন এবং সেই আবেদনকারীর ভিসা সাক্ষাত্কার যদি ১২ জুলাই ২০১২-এর মধ্যে নির্ধারিত হয়ে থাকে, তাহলে সেই আবেদনকারীকে অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না।
তবে ১৩ এপ্রিল ২০১২-এর পর যদি কোনো আবেদনকারী ভিসা ফি জমা দেন, তাহলে তাঁকে নতুন নির্ধারিত পুরো ফি জমা দিতে হবে।
এ ক্ষেত্রে সাক্ষাত্কারের যেকোনো তারিখই নির্ধারিত হোক না কেন, পরিবর্তিত ফির ওপর সেটা কোনো প্রভাব ফেলবে না। ‘এমআরভি’ ফি রসিদ জমা দেওয়ার তারিখ থেকে আগামী এক বছর পর্যন্ত ব্যবহার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা ফি জমা নেওয়ার পদ্ধতিতে কোনো পরিবর্তন হয়নি। অভিবাসী নয়—এমন ভিসা আবেদনকারীদের ‘এমআরভি’ আবেদন ফি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান অ্যাভিনিউ (পাকিস্তান হাইকমিশনের উল্টোদিকে) শাখায় জমা দিয়ে রসিদ নিতে হবে।
‘সাইমন ওভারসিজ’-এর মাধ্যমে অভিবাসী নয়—এমন ভিসাপ্রার্থীদের সাক্ষাত্কার নির্ধারণ করার সেবাও অপরিবর্তিত থাকবে।
যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্রান্ট ভিসার জন্য আবেদন করা বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট http://dhaka.usembassy.gov/non-immigrant_visas.html ভিজিট করতে বলা হয়েছে। প্রথম আলো
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV