যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে মুক্তিযোদ্ধা মেহেদী সাত্তারের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, মিনিয়াপোলিস, মিনিসোটা : যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রাজধানী মিনিয়াপোলিসে বসবাসরত মুক্তিযোদ্ধা মেহেদী সাত্তার গত ৭ইজুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেহেদী সাত্তার মাত্র ১৬ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কোম্পানিতে যুক্ত থেকে সরাসরি বহু সম্মুক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ পরবর্তীতে তিনি প্রথম শ্রেণীতে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাশের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করে ১৯৮২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটে বিজ্ঞানী হিসেবে যোগদান করেন।
১৯৯২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে নর্থ ডেকাটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি ডিগ্রীর জন্য আমেরিকায় আসেন। দুর্ভাগ্যজনক ভাবে ১৯৯৩ সালে এক সড়ক দূর্ঘটনায় স্পাইনাল কর্ড ইনজুরির কারণে তাকে প্রায় সম্পূর্ণ ভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়। এর ফলে তাঁর পক্ষে কীটতত্ত্বে পিএইচডি শেষ করা সম্ভব হয়নি। এই অদম্য সাহসী মুক্তিযোদ্ধা বিজ্ঞানী পরবর্তীতে পঙ্গুত্ব নিয়েই কম্পিউটার সাইন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে প্রগতিশীল ছাত্র রাজনীতির এই নেতা পরবর্তীতে বাংলাদেশে বিজ্ঞানী হিসেবে পেশাজীবীদের বিভিন্ন আন্দোলনে ও স্বৈরশাসক এরশাদ সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার অর্জনের আন্দোলনে পেশাজীবী হিসেবে সক্রিয় ছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগ পর্যন্ত অনলাইনে মুক্তিযুদ্ধ আর সাম্প্রদায়িক সম্প্রতির সপক্ষে, ধর্মীয় উগ্রবাদীদের বিপক্ষে তাঁর লেখার মাধ্যমে সোচ্চার ছিলেন।
সব ধরণের অন্ধ বিশ্বাসের উর্ধ্বে তিনি বিজ্ঞানের একনিষ্ঠ বিশ্বাসী হিসেবে তাঁর বন্ধু, সহকর্মী আর সুহৃদের মধ্য সুপরিচিতি ছিলেন। তিনি তার দেহকে ম্যানিয়াপোলিস চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় দান করে গিয়েছিলেন। তাঁর কফিন বাংলাদেশের জাতীয় পতাকায় আচ্ছাদিত করে স্থানীয় বাংলাদেশের অভিবাসীরা এই বীর মুক্তিযোদ্ধাকে সন্মান জানান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








