যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনেছে আইজ্যাক, নিহত ২৪, হাজার হাজার মানুষ এলাকা ছেড়েছে

অনলাইন ডেস্ক : হারিকেন আইজ্যাক যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনেছে এবং সেটি এখন নিউ অরলিয়েন্স শহরের দিকে ধাবিত হচ্ছে। উপকূল এলাকায় আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। আক্রান্ত এলাকায় এ ঘটনায় ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসি।
বন্যার আশংকায় নিউ অরলিয়েন্স শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দরজা বন্ধ করে দেয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শহরটির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
এরই মধ্যে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে চলে গিয়েছে। স্থানীয় সময় রাত আটটার দিকে হারিকেনটি উপকূলে আঘাত হানে এবং এ সময় সেখান থেকে ১৪৫ কিলোমিটার দূরের শহর নিউ অরলিয়েন্সের দিকে সেটি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে এগিয়ে চলছিল।
সেখান থেকে বিবিসির একজন সংবাদদাতা জানান, ঝড়ো-বাতাসে ‘রাস্তাঘাট চলাচলের প্রায় অযোগ্য হয়ে উঠেছে এবং বাতাসের কারণে গাছপালা যেন শেকড় শুদ্ধ নড়ে উঠছে’। ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








