Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফারের জীবনাবসান

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: March 20, 2011 | 10:14 AM

 

বাংলা প্রেস, নিউইয়র্ক:  যুক্তরাষ্ট্রে প্রবীন এক রাজনীতিবিদের জীবনাবসান ঘটল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার (৮৫) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি ও মূত্রাশয়ের ক্যান্সারে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তার মৃত্যু ঘটে। ক্রিস্টোফারের পরিবারের পক্ষ থেকে গত এ কথা জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্রিস্টোফার। পেশায় আইনজীবী ক্রিস্টোফার ১৯৯৩ সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে টানা চার বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় বিরোধ, যুদ্ধ মীমাংসাসহ ন্যাটো বাহিনীর মিত্রশক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ১৯৯৩ সালে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে অসলো চুক্তি, ১৯৯৫ সালে ডেটন চুক্তির মধ্য দিয়ে সাবেক যুগোস্লাভিয়ায় বসনিয়া-হারজেগোভিনার যুদ্ধের পরিসমাপ্তি, দক্ষিণ লেবাননে ইসরায়েল ও ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি এবং ১৯৯৪ সালে জর্দান ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি। ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি আমেরিকানদের মুক্ত করা ও হাইতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর কূটনৈতিক ভূমিকা ব্যাপক প্রশংসা পায়।যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্রিস্টোফার। তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক পর্যায়ের সর্বোচ্চ পদক ‘মেডেল অব ফ্রিডম’ পেয়েছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV