যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি’র হার্ট প্রতিস্থাপন

ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির (৭১) হার্ট ট্রান্সপ্ল্যান্ট বা হার্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শনিবার ভার্জিনিয়ার আইনোভা ফেয়ারফ্যাক্স হাসপাতালে চেনির দেহে অস্ত্রোপচারের মাধ্যমে হার্ট প্রতিস্থাপন করা হয়। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, চেনি দীর্ঘকাল হার্টের অসুখে ভুগছিলেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই তিনি হার্টের নানা সমস্যায় ভুগেছেন। মাত্র ৩৭ বছর বয়স থেকে তিনি পাঁচবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিক চেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক বিবৃতিতে চেনির মুখপাত্র বলেছেন, ভাইস প্রেসিডেন্ট ও তার পরিবার হার্ট ডোনারের পরিচয় জানেন না। তা সত্ত্বেও তারা ওই ব্যক্তির কাছে এ অসামান্য উপহারের জন্য চিরকৃতজ্ঞ থাকবেন। ২০ মাস যাবৎ সাবেক এ ভাইস প্রেসিডেন্ট হার্ট প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছিলেন বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








