Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৬০ বাংলাদেশি ঢাকায় ফিরছেন ১৫ মে

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: May 13, 2020 | 4:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৬০ বাংলাদেশি ঢাকায় ফিরছেন ১৫ মে। রাজধানী ওয়াশিংটন ডিসির সন্নিকটে ডুলেস এয়ারপোর্ট থেকে ১৫ মে শুক্রবার রাত ১১টায় ছাড়বে কাতার এয়ারওয়েজের চার্টার্ড করা এ ফ্লাইট। টিকিট ক্রয়কারি যাত্রীদেরকে সন্ধ্যা ৭টার মধ্যে নিজ দায়িত্বে এয়ারপোর্টে পৌঁছার অনুরোধ করা হয়েছে।উল্লেখ্য, মাথাপিছু ভাড়া নেয়া হচ্ছে ২২০০ ডলার করে।

করোনা মহামারিতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ হওয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আটকে পড়ার সংবাদে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন তাদের দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে উদ্যোগ নিতে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক কন্স্যুলেটকে নির্দেশ দিয়েছিলেন। ব্যবসায়ী, আমলা এবং অন্য পেশার লোকজনের দেশে ফেরা খুবই জরুরী হওয়ায় তারাই বিশেষ এ বিমানে ভ্রমণে তালিকাভুক্ত হন।

ঢাকা থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন এ প্রসঙ্গে নিউইয়র্ক সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা)য় বিডিনিউজকে টেলিফোনে জানান, যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইটে উঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে যারা চিকিৎসকের ছাড়পত্র নেবেন (করোনা নেগেটিভ) তারা ঢাকায় অবতরণের পর পুনরায় স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হবেন। শরীরের তাপমাত্রা যদি স্বাভাবিক হয় তাহলে তাদেরকে নিজ বাসায় ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হবে। অন্যথায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। আর যারা নিজ খরচে ঢাকার বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে চান, সে ব্যবস্থাও রয়েছে ওয়েস্টিনহ কয়েকটি হোটেলে। ভাড়াও অনেক কম নেয়া হচ্ছে। ভাড়ার সাথে খাবারও যুক্ত। বিডিনিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV