যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহ হারিকেন আইরিন হতে পারে বলে সতর্ক করলেন ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিহাসের ভয়াবহ হারিকেন আইরিন হতে পারে বলে সতর্ক করেছেন। হারিকেন আইরিন আঘাত হানার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত পূর্ব উপকূল বরাবর সতর্কতা জারি করা হয়েছে। হারিকেন আইরিন যে সব অঞ্চলে আঘাত হানতে পারে সেখানে সাড়ে ৫ কোটি মানুষ বসবাস করছে। এরই মধ্যে উপকুলীয় এলাকার হাজার হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে।
দেলাওয়ার, ম্যারিল্যান্ড, নিউ জার্সি এবং নর্থ ক্যারোলিনা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে নর্থ ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, দেলাওয়ার, নিউ জার্সি এবং নিউ ইয়র্কে।
ক্যারোলাইনাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বসবাসকারী উপকুলীয় জনগোষ্ঠিকে জরুরি অবস্থা মোকাবেলার জন্য খাদ্য ও পানি জমা করে রাখতে বলা হয়েছে। এ ছাড়া, তাদের বাড়ি-ঘর যেনো ঝড় মোকাবেলা করতে পারে সে ব্যবস্থা গ্রহণসহ গাড়ি ও নৌকা প্রস্তুত রাখতে বলা হয়েছে।
এ সব এলাকায় যে সব হাসপাতাল, তেল শোধানাগার ও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে জরুরি অবস্থায় কি করতে হবে তা এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। এ সব এলাকায় বিমানের ফ্লাইট ও রেল সার্ভিস বাতিল করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আইরিনের আঘাতে এর আগে লন্ডভন্ড হয়েছে বাহামা দ্বীপপুঞ্জ। বহু সংখ্যক বাড়ি ধ্বংস হয়েছে ও সেখানে বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ঢাকা পড়েছে গোটা অঞ্চল।
২০০৮ সালে ‘ইক’ নামের একটি হারিকেন আঘাত হেনেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে এরপর এই প্রথম সামুদ্রিক ঝড় আঘাত হানতে যাচ্ছে সেখানে।সমকাল
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








