Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ইফতার পার্টির সকল কর্মসূচি বাতিল

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 15, 2020 | 1:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে মুজিববর্ষের পর স্বাধীনতা দিবস, পবিত্র শবেবরাত এবং বাংলা নতুন বছরকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা সম্ভব হয়নি করোনার ভয়ংকর প্রকোপের কারণে। এবার তারাবি নামাজ সহ ইফতার পার্টির পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে একইকারণে। ইতিমধ্যেই মসজিদসমূহ থেকে সকল মুসল্লীকে জানিয়ে দেয়া হয়েছে নিজ নিজ ঘরেই তারাবি আদায়ের জন্যে।

উল্লেখ্য, গতবছরও নিউইয়র্ক, নিউজার্সি, বস্টন, পেনসিলভেনিয়া, দেলওয়ারে, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, মিশিগান, শিকাগো, ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, আরিজোনা প্রভৃতি স্টেটে বাংলাদেশীদের পরিচালিত সাড়ে ৩ শতাধিক মসজিদে সকল মুৃসল্লীর মধ্যে ইফতার বিতরণের পর তারাবি নামাজ অনুষ্ঠিত হয়েছে। সাড়ে ৩ শতাধিক আঞ্চলিক-সামাজিক-পেশাজীবী-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবার কিছুই হবে না। ২৩ এপ্রিল তারাবি নামাজ শুরু হবে বলে মসজিদ থেকে ঘোষণা দেয়া হলেও কাউকে মসজিদে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ এক ধরনের হতাশা-স্থবিরতায় আক্রান্ত হয়ে অনেক অভিবাসী (যাদের বৈধতা নেই)কে অনাহারেই রোজা রাখতে হতে পারে। কারণ, তারা করোনায় বিধ্বস্ত মানুষের আওতায় কোন ধরনের প্রণোদনা পাবেন না। বেকার ভাতার প্রশ্নই উঠে না।

একদিকে, উপার্জন নেই, অপরদিকে বাসা ভাড়াসহ গ্রোসারীর খরচ অব্যাহত রয়েছে এ শ্রেণীর অভিবাসীদের। এ অবস্থায় মসজিদসমূহের কর্মকর্তা এবং আঞ্চলিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঐসব অসহায় প্রবাসীদের তালিকা তৈরী করে বাসায় খাবার সামগ্রি পৌঁছে দেয়া জরুরী হয়ে পড়েছে বলে মনে করছেন সুধীজন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV