যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের নতুন উপ-রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের উপ রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক ফেরদৌসী শাহরিয়ার। তিনি বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকাস অনুবিভাগে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে ফেরদৌসী কবে নাগাদ ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উপ রাষ্ট্রদূত পদে যোগদান করবেন তা এখনও নিশ্চিত নয়।
ওয়াশিংটনে বাংলাদেশের বর্তমান উপ রাষ্ট্রদূত মাহবুব সালেহকে বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। সালেহ অবশ্য এখনও ব্রাসেলসে যোগদান করেননি। কারণ ব্রাসেলসে বর্তমানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেন দেশে ফিরে যাবার পর সালেহ সেখানে যোগদান করবেন।
কূটনীতিক ফেরদৌসী শাহরিয়ার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করেন। ফেরদৌসী শাহরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমেরিকাস অনুবিভাগে মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনকালে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








