Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে করোনার বিস্তার রোধে ৩০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার নির্দেশ : লকডাউন চলছে ৩২টি রাজ্যে

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: April 1, 2020 | 5:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে করোনার বিস্তার রোধে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সাধারণ মানুষকে আরও ৩০ দিন অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যের মধ্যে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ৩২টিতে পুরোপুরি লকডাউন চলছে। নতুন করে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, টেনেসি ও অ্যারিজোনায় বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ দিয়েছে স্টেট কর্তৃপক্ষ।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের অন্তত সাড়ে ২৪ কোটি বাসিন্দা মঙ্গলবার পর্যন্ত আংশিক বা পুরোপুরি লকডাউনের শিকার। দেশের এক-তৃতীয়াংশ মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পুরো যুক্তরাষ্ট্রকে করোনা ভাইরাস অসহায় করে দিয়েছে। হাসপাতালের বাইরে যারা রয়েছেন, তারা পড়েছেন বন্দিদশায়। যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ মানুষ অর্থাৎ প্রতি চার জনে তিন জনই লকডাউনের কবলে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৫৬ জন; আর করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৮৮ হাজার ৫৯২ জন। এরইমধ্যে রাজ্য গভর্নররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করোনা পরীক্ষার কিট চেয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের সংক্রমণ বিষয়ক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফুসি ভবিষ্যদ্বাণী করে বলেছেন, করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রে এক লাখ বা তার অধিক মানুষের মৃত্যু হতে পারে।

এক বিভীষিকাময় পরিস্থিতি এখন নিউইয়র্কে। হাসপাতালের বেড খালি নেই। এক ভেন্টিলেটরে শ্বাস নিচ্ছে দুটি প্রাণ। ডাক্তার, নার্সরা সাধ্যমতো চেষ্টা করে চলেছেন সবাইকে বাঁচাতে। অনেককেই আবার বাঁচাতে না পেরে ভেঙে পড়ছেন তারা। শুধু নিউইয়র্কেই ১৭১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৯৮৩ জন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV