যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৮৫ হাজার : ২৪ ঘণ্টায় মৃত্যু ২৬৮
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস : করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে যে ইউরোপের পর যুক্তরাষ্ট্র এই ভাইরাসের কেন্দ্র হয়ে উঠতে পারে। তাদের সেই হুঁশিয়ারির দুই দিন না যেতেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৬ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নিহত হয়েছেন ১২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৬৮ জন।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর তা এখন নিয়ন্ত্রণের বাইরে যেতে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন আরও বেশি নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করায় আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে বাড়ছে। দেশটির নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
করোনায় সর্বপ্রথম তাণ্ডব চালিয়েছে চীনে। সেখানে আক্রান্ত হয়েছেন ৮১ হাজারের বেশি এবং ৩২৯২ জন নিহত হয়েছেন। চীনের পর মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি। সেখানে এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি আক্রান্ত এবং ৮২১৫ জন নিহত হয়েছেন। এরপরই রয়েছে স্পেন। সেখানে প্রায় ৫৮ হাজার আক্রান্ত এবং ৪৩৬৫ জনের মৃত্যু হয়েছে।
চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের শেষ দিন। সেখানে ভয়াবহ আকার ধারণ করার পর চীনের ভূখণ্ড পেরিয়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। প্রাণঘাতী ভাইরাসটি ২০০টির বেশি দেশে ছড়িয়েছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








