যুক্তরাষ্ট্রে করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিং লিউ নামের এক করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বয়স ৩৭ বছর। তিনি পিটার্সবার্গ ইউনিভার্সিটির গবেষক ছিলেন। বিংকে রোজ টাউনশিপে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। বিংয়ের গাড়ির মধ্যে পাওয়া গেছে ৪৬ বছর বয়সী আরেকজনের মৃতদেহ। সেই ব্যক্তির নাম গাউ গু। অনেকে ধারণা করছেন বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করেন। পুলিশ অবশ্য জানিয়েছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে পুলিশ এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি।
বিং পিটার্সবার্গ ইউনিভার্সিটির মেডিসিন বিভাগে শিক্ষকতা করতেন। তিনি করোনাভাইরাসের প্রকৃতি ও সংক্রমণের ধরন নিয়ে গবেষণা করছিলেন। করোনাভাইরাসের আচরণ সম্পর্কে অনেক তথ্য উদঘাটন করছিলেন তিনি। তবে শেষ করতে পারেননি গবেষণার কাজ। করোনাভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণের ব্যাপারে অনেক তথ্য উদঘাটন করেছিলেন বলে দাবি করেছিলেন গবেষক বিং। পিটার্সবার্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে। বিং যে বিভাগে কাজ করতেন সেখানে গবেষণার কাজ শুরু করার চেষ্টাও চলছে। সূত্র : অনলাইন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








