যুক্তরাষ্ট্রে কানেকটিকাট অঙ্গরাজ্যে স্কুলে গুলি, নিহত ২৭
President Obama Speaks on the Shooting in Connecticut : Watch the President’s statement on the shooting in Connecticut.
ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে শিশুসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুলছাত্র। স্যান্ডি হুক ইলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে। খবর বিবিসি ও সিএনএনের।
স্কুলে আহতদের পাশের হাসপাতালে ভর্তি করা হয়। জানবুরির মেয়র মার্ক বাফটন জানান, আহত কারো কারো অবস্থা সংকটাপন্ন। এ ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। এর সঙ্গে জড়িত একটি সূত্র জানায়, অস্ত্রধারীও নিহত হয়েছে। তার মৃতদেহ ক্লাসরুমে পড়ে থাকতে দেখা যায়। একজন অভিভাবক জানান, শতাধিক রাউন্ড গুলির শব্দ তিনি শুনতে পেয়েছেন।
পুলিশ সন্দেহভাজন হামলাকারীর নিকট থেকে দুটি অস্ত্র উদ্ধার করে। তবে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।
ডেইলি মেইল জানায়, নিহতদের মধ্যে স্কুলের প্রিন্সিপালও রয়েছেন। যুক্তরাষ্ট্রের স্কুলের ইতিহাসে এটি একটি বড় হতাহতের ঘটনা। একজন হামলাকারী নিহত হয়েছে। অন্য একজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের একজন এক ছাত্রের পিতা। হামলার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।ইত্তেফাক

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”