যুক্তরাষ্ট্রে কোভিডে ঋণের কিস্তি অপরিশোধে ঘরছাড়া হতে পারেন ২ কোটি ৮০ লাখ মানুষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে কোভিডে ঋণের কিস্তি অপরিশোধে ঘরছাড়া হতে পারেন ২ কোটি ৮০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে বেকারত্ব যখন ৫ কোটি ছুঁই ছুঁই করছে তখন ৩২ শতাংশ বা এক তৃতীয়াংশ বাড়ির মালিক তাদের জুলাই মাস পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি। অনলাইন প্লাটফর্ম এ্যাপার্টমেন্ট লিস্টের জরিপে এ তথ্য দিয়েছে। এ্যাক্টিভ পোস্ট
চিকিৎসকরা মার্কিন নাগরিকদের ঘরে থাকার কথা বলছেন। কাজে ফিরতে না পারলে ওই ২৮ মিলিয়ন মানুষ তাদের বাড়ি ক্রয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলে খুব শিগগির বাড়ি ছাড়ার নোটিশ আসবে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এসব মার্কিন নাগরিকের ১৯ শতাংশ আদ্যে কোনো পেমেন্ট দেননি। ১৩ শতাংশ মাত্র আংশিক ঋণ বা বন্ধকীর টাকা পরিশোধ করতে পেরেছেন।
এ্যাপার্টমেন্ট লিস্টের জরিপে দেখা যাচ্ছে অপেক্ষাকৃত তরুণ, নিম্নআয়ের বা ভাড়া আছেন এমন ব্যক্তিরাই তাদের বাড়ি ক্রয়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছেন। কৃষ্ণাঙ্গ ও ল্যাটিন পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
সিএনবিসি’কে আমেরিকান বার এ্যাসোসিয়েশনের টাস্ক ফোর্স কমিটি অন এভিকশনের চেয়ার এমিলি বেনফার বলেন, কোভিড সংকটে আসছে সপ্তাহগুলোতে এধরনের মানুষের কোনো আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ না থাকায় তারা ঘর ছাড়া হয়ে পড়বে। ২০০৮ সালে মহামন্দায় এধরনের মানুষের সংখ্যা ১ কোটি হলেও এবার কোভিডে এ সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়িয়ে যেতে পারে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








