Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কোরআন পোড়ানো যাজকের কারাদণ্ড,পরে জরিমানা দিয়ে দণ্ড থেকে রেহাই

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: April 24, 2011 | 1:27 AM

টেরি জোনস।                                                   ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোরআন পুড়িয়ে বিতর্ক সৃষ্টিকারী যাজককে কারাদণ্ড দিয়েছেন মিশিগানের একটি আদালত। শুক্রবার জুমা নামাজের পর সেখানকার একটি মসজিদের সামনে তার বিক্ষোভ করার কথা ছিল। তার এ কর্মকাণ্ডের কারণে সেখানে সহিংস ঘটনা ঘটতে পারে জানিয়ে পুলিশ আদালতে আবেদন করলে তাকে কারাদণ্ড দেন আদালত। পরে অবশ্য জরিমানা দিয়ে তিনি দণ্ড থেকে রেহাই পান। এর আগে তার কোরআন পোড়ানোর ঘটনার পরপর আফগানিস্তানে খ্রিস্টানসহ পশ্চিমাদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল।ফ্লোরিডার গেইনসভিলের যাজক টেরি জোনস ও তার সহযোগী ওয়েনি সেপ গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, তারা মিশিগানের ডিয়ারবর্নে অবস্থিত ইসলামিক সেন্টার অব আমেরিকার সামনে জুমা নামাজের পর কোরআনবিরোধী বিক্ষোভ করবে। শহরটির প্রায় এক-তৃতীয়াংশ অধিবাসীই মুসলিম। তার এ কর্মকাণ্ডে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডিয়ারবর্নের পুলিশপ্রধান রোনাল্ড হেডেড। আদালতে টেরি জোনস তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, কোরআন বিশ্বে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড উৎসাহিত করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী তিনি ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে পারেন। তবে সরকারি কেঁৗসুলি দাবি করেন, জোনসের কর্মকাণ্ডের সঙ্গে সংবিধানের প্রথম সংশোধনীর কোনো সম্পর্ক নেই। তাছাড়া তার কর্মকাণ্ডের ফলে ওই এলাকার শান্তি বিঘি্নত হবে। পরে আদালত জোনস ও তার সহযোগীকে এক ডলার করে প্রতীকী জরিমানা করেন। তারা এ জরিমানা দিতে অস্বীকৃতি জানালে তাদের কারাগারে পাঠানো হয়। পরে অবশ্য জরিমানা দিয়ে কারাদণ্ড থেকে রেহাই পান দু’জনই।এএফপি
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV