যুক্তরাষ্ট্রে ক্ষুধার্ত ও গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে, আগামী বছর এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে
বিশ্বব্যাপী চলমান আর্থিক মন্দার কারণে যুক্তরাষ্ট্রে ক্ষুধার্ত লোকের সংখ্যা বাড়ছে। এছাড়া দেশটির শহরগুলোতে গৃহহীন লোকের সংখ্যাও দিন দিন বাড়ছে বলে এক জরিপে উল্লেখ করা হয়েছে। আগামী বছর এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলমান অর্থনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের অনেক শহরেই গত বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে এবং আগামী বছর তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মেয়র সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়। ২৯টি শহরে জরিপ চালিয়ে দেখা গেছে, বেশিরভাগ শহরেই গত বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। তাছাড়া শহরগুলোতে গৃহহীন মানুষের সংখ্যাও গড়ে ৬ শতাংশ বেড়েছে। মেয়ররা বলেছেন, এ পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোর দুর্দশারই চিত্র। অর্থনৈতিক বিপর্যয় থেকে যুক্তরাষ্ট্রের উত্তরণের গতি খুবই শ্লথ বলে জানান তারা। পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ। কানসাস শহরের মেয়র বলেন, জরিপের এ ফল শহর কর্তৃপক্ষ ও দেশের নেতাদের জন্য জাগরণের আহবান। জরিপে আরো দেখা গেছে, দুর্দশাগ্রস্ত শহরগুলোর ৮৬ শতাংশই গত বছর জরুরি খাদ্য সহায়তার আহ্বান জানিয়েছিলো। আগামী বছর এ সঙ্কট কমার কোন সম্ভাবনা নেই। বরং ৯৩ শতাংশ শহরে জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন হতে পারে। এছাড়া, জরিপ চালানো শহরগুলোর মধ্যে ৪২ শতাংশ শহরে গৃহহীনদের সংখ্যা বাড়ছে। গৃহহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি চার্লেস্টন ও সাউথ ক্যারোলাইনায় সেখানে এ হার ১৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে লস এঞ্জেলেস (৩৯ শতাংশ)।রয়টার্স ,ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








