যুক্তরাষ্ট্রে ঘরে বসেই করোনা টেস্ট!
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে এখন থেকে ঘরে বসেই করোনাভাইরাসের টেস্ট করা যাবে। করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই। এর জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ) প্রথমবারের মতো বাড়িতে ব্যবহারের জন্য কোভিড-১৯ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে। লুসিরা হেলথের নির্মিত এই টেস্টিং কিট ঘরে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে গত ১৭ নভেম্বর জানিয়েছে এফডিএ। সর্বনিম্ন ১৪ বছর বয়সী একজন সন্দেহভাজন কোভিড রোগী একটি কিট দিয়ে নাসিক্যের নমুনা নিয়ে পরীক্ষা করতে পারবেন। এফডিএ কমিশনার স্টিফেন হান বলেন, এতদিন পর্যন্ত আমরা বাসা থেকে নমুনা পরীক্ষা করার অনুমোদন দিয়েছিলাম। এ প্রথমবারের মতো আমরা স্ব-পরীক্ষার অনুমোদন দিচ্ছি। যার ফলে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে বাসায় বসেই।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








