Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঘাতক ছেলেকে ধরিয়ে দিলেন মা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: August 29, 2012 | 12:44 PM

Details

শহীদুল ইসলাম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ইস্ট হার্টফোর্ড প্রবাসী বাংলাদেশি লুত্ফর রহমান তরফদার বেলালের খুনি কৃষ্ণাঙ্গ যুবক কেজলিন মেন্ডেজকে গত সোমবার গ্রেফতার করেছে পুলিশ। মেন্ডেজকে ধরিয়ে দিতে সহায়তা করেছেন তারই মা লিয়াথা ম্যাকফারল্যান্ড। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে বেলাল তরফদারকে (৪৭)  তার কর্মস্থলে ঢুকে গুলি করে হত্যা করে মেন্ডেজ। এসময় সে ক্যাশও লুট করে।  এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মেন্ডেজের মা সোমবার দুপুরে পুলিশ ডেকে ছেলেকে ধরিয়ে দেন।

লিয়াথা পুলিশকে জানান, বেলাল খুব ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে লিয়াথার বেশ জানাশোনা ছিল। ছেলেকে অনেকদিন থেকেই তিনি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। সম্প্রতি সে জেল থেকে মুক্তি পায়। ছেলে হলেও বেলালকে খুন করার পর তিনি বিবেকের তাড়নায় পুলিশকে জানাতে বাধ্য হন।

ইত্তেফাক প্রতিনিধিকে লিয়াথা বলেন, এ খুনের ঘটনায় তিনি গভীরভাবে  শোকাহত। তিনি স্মৃতিচারণ করে বলেন, বেলালের কর্মস্থল কনভিনিয়েন্ট স্টোর থেকে তিনি সবসময় কেনাকাটা করতেন। তিনি এ খুনের ঘটনায় ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নিহতের পরিবারের কাছে এ ঘটনার জন্য ক্ষমা চাইবেন বলেও জানান।

কানেকটিকাটে শোকের ছায়া:বেলাল তরফদার খুনের ঘটনায় শুধু বাংলাদেশি কমিউনিটিতে নয়, সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে কানেকটিকাটে শোক পালন করছেন সেখানকার বাসিন্দারা, যাদের বেশিরভাগই আমেরিকার জনগণ। বেলালের কর্মস্থল কনভিনিয়েন্ট স্টোর এইচ ফুড মার্টের প্রধান ফটকের সামনে শত শত মানুষ ফুল দিচ্ছেন এবং মোমবাতি জ্বালিয়ে রাখছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে বেলাল তরফদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক প্রবাসী জানাজায় শরীক হন। পরে তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডে দাফন করার কথা।

নিহত বেলাল তরফদারের ভাই গোলাম তরফদার বলেন, আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই। তিনি বলেন, মার্কিন মুল্লুকেও জীবনের নিরাপত্তা নেই। তবে ঘটনার পর পুলিশের ত্বরিত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন। বেলাল তরফদারের প্রতিবেশী হেলেন ডুপারি খুনি মেন্ডেজের মৃত্যুদণ্ড দাবি করে বলেন, আমরা চাই না কানেকটিকাটে এ রকম আর কোনো ঘটনা ঘটুক।

বেলাল তরফদারের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়। দীর্ঘদিন তিনি নিউইয়র্কে ছিলেন। সন্তানের পড়ালেখার সুবিধার্থে ৩ বছর আগে নিউইয়র্ক ছেড়ে সপরিবারে পাশের কানেকটিকাট রাজ্যের ম্যানচেস্টার এলাকায় বসবাস শুরু করেন। বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ বেলাল নিউইয়র্কে বাংলাদেশি ক্যাব চালকদের অন্যতম সংগঠন ইয়েলো সোসাইটির সাবেক সভাপতি। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য এবং কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।

যুক্তরাষ্ট্রে তোলপাড়:এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে একের পর এক খুন ও হত্যাযজ্ঞের ঘটনায় মার্কিন মুল্লুকে বেশ তোলপাড় চলছে। সর্বশেষ বাংলাদেশি বেলাল তরফদার খুনের ঘটনাটি মিডিয়ায় ফলাও করে প্রচারিত হচ্ছে। ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে ১৭৯১ সালে করা মার্কিন নাগরিকদের অস্ত্র বহন অধিকারের আইনটি। এই আইনটি বলবত্ থাকায় বৈধ-অবৈধ আগ্নেয়াস্ত্রে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। এটি এখন আমেরিকার জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে এ সমস্যা আরও প্রকট। রাজ্যের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর হিসাব মতে, শুধু ২০০৫ সালে নাগরিকদের হাতে বন্দুকের গুলিতে ওই রাজ্যে ৩০ হাজার ৬৯৮ জন মানুষের মৃত্যু ঘটে, যার গড় হিসাব প্রতিদিন ৮৪ জন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV