Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিক হওয়ার সুযোগ রাখতে চায় না ট্রাম্প প্রশাসন

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: January 22, 2020 | 12:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিক হওয়ার সুযোগ রাখতে চায় না ট্রাম্প প্রশাসন। এ প্রকল্পে ভিসা নির্দেশনায় ‘জন্মগত পর্যটন’ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনতে পারে ট্রাম্প প্রশাসন। সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসা যাতে জন্মগত পর্যটনের জন্য ব্যবহার করা না যায়, এ লক্ষ্যে ভিসা নির্দেশনায় সংশোধন আনা হচ্ছে। নতুন নির্দেশনাটি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, জন্মগত পর্যটন নিয়ে নতুন নির্দেশনার উদ্দেশ্য হচ্ছে এর সঙ্গে জড়িত জাতীয় নিরাপত্তার সুরক্ষা ও আইন প্রয়োগে ঝুঁকি মোকাবিলা করা। তবে ভিসা নির্দেশনায় কী ধরনের পরিবর্তন আনা হবে, কীভাবে এটি প্রয়োগ করা হবে এবং এটি পর্যটকদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা জানাননি তিনি।

অন্য দেশের কোনো নাগরিক পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে যদি সন্তান জন্ম দেন, তবে ওই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপান দ্বীপে সন্তান প্রসবের চিন্তা করেন। কারণ, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রবেশ করার ক্ষেত্রে বাধ্যতামূলক হলেও সাইপানে প্রবেশ করতে বেশ কয়েকটি দেশের ভিসা প্রয়োজন হয় না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই কয়েকবার জন্মগত পর্যটনের ব্যাপারে বিরোধিতা করেছেন। কিছু দিন আগে সাইপানে আসার আগে এক নারী যাত্রীকে প্রেগনেন্সি টেস্ট করতে বাধ্য করেছিল হংকংভিত্তিক একটি এয়ারলাইনস। এয়ারলাইন কর্তৃপক্ষ তার কাছে পরে ক্ষমাও চেয়েছিল। ট্রাম্প প্রশাসন ওই ঘটনার এক সপ্তাহ পরই জন্মগত পর্যটন নিয়ে নতুন নির্দেশনার ব্যাপারে ঘোষণা দিলো।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV