Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে-তে সাড়ে ৪ কোটি টার্কী জবাই

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: November 28, 2010 | 11:31 AM

 এনা : থ্যাঙ্কস গিভিং ডে-তে যুক্তরাষ্ট্রে সাড়ে ৪ কোটি টার্কী (চায়নিজ মুরগীর মত দেখতে পশু) রান্না হয়। ২৫ নভেম্বর মহাআড়ম্বরের সাথে দিবসটি উদযাপিত হয়।  বাংলাদেশী-আমেরিকানরাও থ্যাঙ্কস গিভিং ডে-র আমেজে টার্কী ভোজন করেন মহাধূমধামের সাথে। এসব টার্কীর মূল্য প্রায় বিলিয়ন ডলার বলে কৃষি মন্ত্রণালয়ের ধারণা। সরকারী সূত্রে বলা হয়েছে, এ বছর মোট ৪.১ বিলিয়ন ডলারের টার্কী বিক্রি হবে যুক্তরাষ্ট্রে। গত বছর বিক্রি হয় ৩.৬ বিলিয়ন ডলারের টার্কী। কৃষি মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর ২৪ কোটি ২০ লাখ টার্কীর জন্ম হয়েছে খামারগুলোতে। নতুন শস্য উৎপাদনের আনন্দে ১৬২১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ম্যাসেচুসেট্্স স্টেটের প্লইমাউথে কৃষকরা উৎসবে মেতে উঠেন এবং তারা পরম আনন্দে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। কেননা সেটি ছিল শস্য উৎপাদনের পরীক্ষামূলক একটি পদক্ষেপ। এরপর থেকে দিবসটিকে �থ্যাঙ্কসগিভিং ডে� হিসেবে ঘোষণা দেয়া হয় এবং দিনে দিনে তা ব্যাপকতা লাভ করে। সৃষ্টিকর্তার শোকরানা আদায়ের পাশাপাশি এখন মা-বাবা-বন্ধু-বান্ধব-প্রেমিক-প্রেমিকার প্রতিও এ দিনে শুভেচ্ছা জানানো হয় টার্কী ভূজনের মাধ্যমে। উল্লেখ্য যে, থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে যুক্তরাষ্ট্রে সরকারী ছুটি পালিত হয়। 

 
ট্যাগ:
Situs Streaming JAV