যুক্তরাষ্ট্রে দাঙ্গাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে দাঙ্গাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে। সদ্য জারি করা এক নোটে এফবিআই বুধবার ক্যাপিটল ভবন অবরোধ করা ব্যক্তিদের ধরিয়ে দিতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছে। এফবিআই জানিয়েছে, হামলার দিন ন্যান্সি পেলোসির ল্যাপটপ পর্যন্ত চুরি করেছেন হামলাকারীরা। এদের চিহ্নিত করে ছবি প্রকাশ করতে শুরু করেছে এফবিআই। বিবিসি
এখন পর্যন্ত কয়েক ডজন ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এরমধ্যে রয়েছেন ভার্জিনিয়া তেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডেরিক ইভান্স। দাঙ্গার সময় তিনি ক্যাপিটল ভবনের সামনে ট্রাম্প সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। পলিটিকোতদন্ত শুরুর পর এই প্রথম জনগনের সহায়তা চাইলো এফবিআই। মার্কিন কেন্দ্রীয় সংস্থাটি সাধারণত এই ধরণের কাজ করেনা। এফবিআই এর এক মুখপাত্র জানান, চার্জ আনাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আশা করছেন তারা। বিশেষত স্পিকারের চেম্বারে যারা ভাঙচুর চালিয়েছেন, তাদের দীর্ঘমেয়াদে কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। এনপি আরমোট ১০ দাঙ্গাবাজের ছবি নিয়ে একটি পোস্টারও বানিয়েছে এফবিআই। পোস্টারে বলা হয়েছে, এদের মধ্যে কাউকে চিনলে যেনো অবশ্যই এফবিআইকে জানানো হয়। একটি হটলাইন ও ওয়েবসাইটও তৈরি করেছে এফবিআই।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








