যুক্তরাষ্ট্রে ধূমপান প্রতিরোধী টিকা!
যুক্তরাষ্ট্রের গবেষকেরা ধূমপানের প্রতিরোধক টিকা তৈরিতে কাজ করছেন। এই টিকা নিলে শরীরে নিকোটিন মিশতে পারে না। ফলে ধূমপানের অভ্যাস কেটে যাবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা ধূমপান প্রতিরোধী এই টিকা বর্তমানে ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পেয়েছেন। তবে মানুষের ক্ষেত্রে এই টিকা প্রয়োগের আগে আরও গবেষণা করতে চান তাঁরা।
সায়েন্স ট্রান্সসেশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, ধূমপান প্রতিরোধী টিকা শরীরে অ্যান্টিবডি তৈরি করে, যা রক্তে নিকোটিন মিশতে দেয় না।
গবেষক রোনাল্ড ক্রিস্টাল এ প্রসঙ্গে জানিয়েছেন, এই টিকার অবশ্যই উপকারী দিক থাকবে। গবেষণায় দেখা গেছে, টিকা প্রয়োগে যে অ্যান্টিবডি তৈরি হয় তা রক্তকে পরিষ্কার করে ও নিকোটিন থেকে দূরে রাখে।
গবেষকেরা জানিয়েছেন, ধূমপান প্রতিরোধী টিকা গ্রহণ করার পর কেউ আবার ধূমপান শুরু করলে তাতে তাঁর অনীহা চলে আসবে; কারণ ধূমপানের প্রতি সে আর কোনো আকর্ষণ বা আসক্তি অনুভব করবে না।প্রথম আলো

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল