যুক্তরাষ্ট্রে নারী ভাইস প্রেসিডেন্ট চান মিট রমনির স্ত্রী অ্যান
ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির স্ত্রী অ্যান রমনি অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচার অভিযানের লক্ষ্য তার স্বামীকে ধ্বংস করে দেওয়া। সম্প্র্রতি সিবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। খবর এএফপি
তিনি বলেন, ডেমোক্রেটরা হোয়াইট হাউসের রমনির যাত্রা ঠেকাতে ‘রমনিকে হত্যা কর’ নীতি অবলম্বন করছে। তিনি জানান, আমি টের পাচ্ছি, ওবামার কাজ বলছে, এই লোকটিকে হত্যা কর।
রমনি জয়ী হয়ে যদি একজন নারী ভাইস প্রেসিডেন্টকে মনোনয়ন দেন, বিষয়টি তিনি কীভাবে নেবেন এ প্রশ্নের জবাবে, তিনি বলেন, আমি নিজেই তীব্রভাবে চাইব রমনি যেন একজন নারীকেই এ পদে মনোনয়ন দেন। সেই কাজটিকে সত্যিকার অর্থেই তিনি পছন্দ করবেন। তিনি আরও বলেন, রমনির হোয়াইট হাউস পার্টনার হতে হলে সেই নারীকে অনেক চিন্তাশীল হতে হবে। তাকে উপযুক্ত, দক্ষ ও যোগ্য হতে হবে এবং সর্বোপরি দেশকে সেবা করতে ইচ্ছুক হতে হবে।
সিবিসির সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে রমনিও উপস্থিত ছিলেন। স্বামীকে পাশে রেখে বেশ কৌশলে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তবে বেশ জোর গলায় বলেছেন, ভাইস প্রেসিডেন্ট মনোনয়নের ক্ষেত্রে নারীকে প্রাধান্য দিলে তিনিই সবচেয়ে বেশি আনন্দিত হবেন।
এদিকে অনুসন্ধানীরা রমনির মনোনয়নের তালিকায় কে কে রয়েছেন তার একটি প্রাথমিক হিসাব করেছেন। সম্প্রতি রমনি ওলফবোরোতে মার্কিন সিনেটর ক্যালি অ্যায়োটে’র সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন। অ্যায়োটেকে সে পদে দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও থাকতেন পারেন। অনেকের ধারণা নিউ ম্যাক্সিকোর প্রথম হিস্প্যানিক গভর্নর সুসান মার্টিনেজ রমনির তালিকার প্রথমেই থাকবেন। তবে সুসান নিজেই জানিয়ে দিয়েছেন তিনি এ পদের জন্য আগ্রহী নন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের নামও উচ্চারিত হয়েছে। তবে তিনিও জানিয়েছেন, এই দায়িত্ব তিনি নেবেন না। সমকাল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








