Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন নার্স লিন্ডসে

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: December 15, 2020 | 1:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রথমে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্সের লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডসকে। লং আইল্যান্ড জিউস মেডিকেল সেন্টারে এই টিকা প্রয়োগ করা হয়। এ সময় তিনি ছিলেন ওই হাসপাতালের আইসিইউতে। ভ্যাকসিনটি প্রয়োগ করেন ড. মিশেল চেস্টার। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে কয়েক মাস ধরে সবচেয়ে খারাপ অবস্থা যাদের তার মধ্যে নার্স সান্দ্রা লিন্ডসের অবস্থা বেশি খারাপ। তাকে টিকা দেয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যানড্রু কুমো। টিকা নেয়ার পর ব্যাপক প্রশংসা পেয়েছেন নার্স লিন্ডসে।

তিনি বলেছেন, তার মনে হচ্ছে সহসাই তিনি সুস্থ হবেন বলে আশা করেন। অন্য টিকা নিতে যেমন অভিজ্ঞতা, এক্ষেত্রে তার থেকে ভিন্ন কিছু নয়। আশা করছি আমি সুস্থ হয়ে যাবো। আশা করি, আমাদের ইতিহাসে অত্যন্ত বেদনাময় সময়ের ইতি ঘটতে যাচ্ছে এর মাধ্যমে। জনগণকে আমি বলতে চাই, এই টিকা নিরাপদ। ওদিকে লিন্ডসের একটি ছটির ক্যাপশনে অ্যানড্রু কুমো লিখেছেন, হিরোরা এমনই হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গভর্নর বলেন, এই স্টেটে প্রথম দফায় এক লাখ ৭০ হাজার ভ্যাকসিন আসার কথা। এরমধ্যে ৭২ হাজার দেয়া হবে নিউইয়র্ক সিটিতে। প্রথমবার গ্রহণের তিন থেকে চার সপ্তাহ পর পুনরায় ভ্যাকসিন নিতে হবে সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। এ অবস্থায় সোমবার থেকে সেখানে শুরু হয়েছে ফাইজার আবিস্কৃত টিকা দান কার্যক্রম। এদিন লস অ্যানজেলেস সহ বিভিন্ন শহরে টিকা দেয়া হয় ঝুঁকিতে থাকা মানুষদের। সেখানে কেইজার পারমানেন্টে ইমার্জেন্সি রুমে একজন নার্স যখন তার বাহুতে সরাসরি টেলিভিশন সম্প্রচারে টিকা নেন, তখন তার ভূয়সী প্রশংসা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম। নিউ অরলিন্সে ওশ্চনার মেডিকেল সেন্টারে টিকা নেন ড. লিওনার্দো সিওনে। এরপর তিনি বলেন, সকালটি অবিশ্বাস্য। সময়টা ঐতিহাসিক।

ট্যাগ:
Situs Streaming JAV