যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র নাভিদের করোনা ওয়ার্ল্ড অ্যাপ তৈরি : পুরো পৃথিবীর করোনা আপডেট অ্যাপে (ভিডিও)
lfQBvhPsIDlqFLxx3pfb60lf-L6MOLsUk7cR_wsE4
https://www.covidvisualizer.com/?fbclid=IwAR2SYklXjM3lejuMTG
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র নাভিদ মামুন করোনা ওয়ার্ল্ড অ্যাপ তৈরি করেছেন। এ অ্যাপে পুরো পৃথিবীর করোনা পরিস্থিতির আপডেট পাওয়া যায় প্রতি দুই মিনিট পর। মানুষকে করোনা নিয়ে আপডেট ও সচেতন করার জন্য অ্যাপটি তৈরি করেছেন বলে জানিয়েছেন নাভিদ মামুন।
নাভিদের তৈরি করোনা ওয়ার্ল্ড অ্যাপটি আমেরিকা, ব্রাজিলসহ পৃথিবীর বিভিন্ন দেশে টিভি মিডিয়ায় ব্যবহার হচ্ছে। ফেসবুক, টুইটারেও জনপ্রিয়তা পেয়েছে অ্যাপটি। এ অ্যাপে প্রবেশ করে দেখা যায়, পৃথিবীর মানচিত্র তার কক্ষপথে ঘুরছে।

নাভিদ মামুন জানিয়েছেন, অ্যাপটিতে ডাটা আপডেটে ওয়ার্ল্ডোমিটারের সহযোগিতা নেয়া হয়েছে। যেখানে যে দেশের অবস্থান সেখানে কম্পিউটারে মাউসের কার্সার বা টাচ ফোনে আঙুলে টাচ করার পর করোনা আপডেট পাওয়া যায়। কার্নেগী মেলন ইউনিভার্সিটির ছাত্র নাভিদ জানিয়েছেন, অ্যাপটি তৈরিতে তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্পেন বংশোদ্ভুত গ্যাব্রিয়েল রাসকিন। বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের অংশ হিসেবে তারা এ কাজটি করেছেন।
নাভিদের বাবা ওবায়দুল্লাহ মামুন লেখক ও আলোকচিত্রী এবং মা নাজনীন মামুন। তার ছোট ভাই নাশিদ মামুন। নাভিদরা নিউইয়র্কে বাস করে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহচর কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আহমেদ আলী নাভিদ মামুনের নানা। তার দাদা প্রয়াত ভাষা সৈনিক আবদুস সামাদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আসাফ মাসুক তার চাচা । আসাফ মাসুক বলেন, করোনা ওয়ার্ল্ড অ্যাপটি খুব সাড়া জাগিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়ায় নাভিদের সাক্ষাতকার যাচ্ছে। নাভিদের এ কাজের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। তিনি সবার নিকট দোয়া চেয়েছেন নাভিদের জন্য।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








