Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মিশিগান গভর্নরের বিশেষ ট্রিবিউট ও সন্মাননা হস্তান্তর

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: October 1, 2021 | 5:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিশিগানের রাজ্যসভার সভাপ্রধান গভর্নর গ্রেচেন হুয়েটমার এবং সহ-রাজ্য প্রধান ল্যেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রেষ্ট সাক্ষরিত এক বিশেষ সন্মাননা এবং ট্রিবিউট প্রদান করেন ।

ড. রাব্বী আলম জানান, এই ট্রিবিউটটি রাজ্যসভার সিনেট এবং হাউজ অফ রিপ্রেজেনটেটিভ যৌথ অধিবেশনের মাধ্যমে অনুমোদিত হয়। সিনেটের প্রতিনিধি সিনেটর পল ওয়াজনো সেনেটের পক্ষে এবং হাউজের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ লরি স্টোন হাউজের পক্ষে সাক্ষর করেন। মিশিগানের রাজ্যসভার ১০১ তম অধিবেশনের ২১শে সেপ্টম্বর মঙ্গলবারের বৈঠকে এটি সাক্ষরিত, অনুমোদন এবং কার্যকর করা হয়।

এই ট্রিবিউটি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে পৌছে দিতে মিশিগানের প্রবাসী বাংলাদেশী আমেরিকান ডক্টর রাব্বী আলমকে ডেলিগেট করে এটা হস্তান্তর করে মিশিগান পার্লামেন্ট। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলমের সাথে ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী এবং পেন্সিলভেনিয়া রাজ্যের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই মিয়া। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবন্দ এবং ডেলিগেটগন নিউইয়র্কের হোটেল লটে প্যালেসে অবস্থান করেন। এই সময় ডক্টর রাব্বী আলম প্রধান মন্ত্রীর প্রেস সেক্রেটারী এহসানুল করিম হেলালের কাছে প্রধান মন্ত্রীর ট্রিবিউট টি হস্তান্তর করেন। ট্রিবিউটের অনুলিপি কপিটি প্রধান মন্ত্রীর পিএস-১ মোহাম্মদ সালাউদ্দীনের কাছে হস্তান্তর করা হয়। প্রধান মন্ত্রীকে এই ট্রিবিউট প্রদান করায় মিশিগানের পার্লামেন্টকে বিশেষ করে সেনেটর পল ওয়াজনো এবং রিপপ্রেজেনটেটিভ লরি স্টোনক্ ধন্যবাদ জানান। ড. রাব্বী আলম গভর্নর গ্রেচেন হুয়েটমার এবং ল্যাফট্ন্যান্ট গভর্নর গারলিন গেলক্রিষ্টকে সাধুবাদ জানান এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সকল নেতা কর্মীকে অভিনন্দন জানান। বলেন এ অর্জন সমগ্র বাংলাদেশের এবং এ অর্জনে সকল বাংলাদেশী আমেরিকান আনন্দিত এবং গর্বিত।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV