Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বিজ্ঞানী ড. তামজিদুল’র পুরস্কার লাভ

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: October 24, 2016 | 3:48 PM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : শ্যাওলাকে জৈব জ্বালানী তে রুপান্তরে তাত্ত্বিক বিষয় উদ্ভাবনের পাশাপাশি সফটওয়ারের উন্নয়নে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের পুরস্কার পেলেন বাংলাদেশী বিজ্ঞানী ড. তামজিদুল হক। যুক্তরাষ্ট্রে ইউনিভাসিটি অব নিউ অর্লিন্স’র কম্প্যুটার বিভাগের সহকারি অধ্যাপক ড. হক ‘লুইঝিয়ানা বোর্ড অব রিজেন্টস ইন্ডাস্ট্রিয়াল টাইস রিসার্চ সাব-প্রোগ্রাম’ থেকে পুরস্কার হিসেবে এক লাখ ৪১ হাজার ৪৫৩ ডলার পেয়েছেন। এছাড়াও তিনি আরো ৩৬ হাজার ৭২০ ডলার পাবেন ৩ বছর মেয়াদি প্রাতিষ্ঠানিক মঞ্জুরি হিসেবে। সম্প্রতি ড. তামজিদুল হক এসব পুরস্কার অর্জন করেন বলে সংশ্লিষ্ট সূত্র এনআরবি নিউজকে জানিয়েছে।

ড. হক এ প্রসঙ্গে উল্লেখ করেন, ‘অন্য যে কোন প্ল্যান্টের তুলনায় জৈব-জ্বালানী হিসেবে রূপান্তরে শ্যাওলা বেশী কার্যকর। শ্যাওলাকে ব্যাটারির কারখানায় পরিণত করা যেতে পারে, যা সৌর শক্তি উৎপাদন ও বায়ু মন্ডলীয় কার্বন-ডাই অক্সাইডে রূপান্তর করা সম্ভব। ড. হকের এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ইউনিভার্সিটি অব লুইঝিয়ানা, বিএইচও প্রযুক্তি এবং লুইঝিয়ানা ইমার্জিং টেকনোলজি সেন্টারের সম্মিলিত উদ্যোগে। তার এই ল্যাবরেটরীতে শ্যাওলা থেকে জৈব-জ্বালানী উৎপাদনের জন্যে জীনের পর‌্যাবৃত্তি বিশ্লেষণে অগ্রসরমান এ্যালগরিদমের উন্নয়ন করা হবে। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নাসা মহাকাশ গবেষণা কেন্দ্রে স্বয়ংক্রিয় সরঞ্জাম ও নাসার ব্যবস্থাপনা-উন্নয়ন এবং এর বৃদ্ধিবৃত্তিক সম্পদ বাজারজাতকরণে প্রধান তদন্তকারি হিসেবেও দায়িত্ব পালন করছেন বাংলাদেশী এই বিজ্ঞানী।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV