Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শত শত কর্মী আটক

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: September 5, 2014 | 5:42 PM

 
মার্কিন যুক্তরাষ্ট্রে বেতন-ভাতা বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নত করার দাবিতে আন্দোলনরত শত শত ফাস্ট-ফুড কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আমেরিকার প্রায় ১৫০টি শহরের ফাস্ট-ফুড কর্মীরা দাবি আদায়ের লক্ষ্যে একযোগে বিক্ষোভ মিছিল বের করলে তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালানো হয়।
ম্যাকডোনাল্ড ও বার্গার কিং’সহ যুক্তরাষ্ট্রের প্রায় সব ফাস্ট-ফুড কোম্পানির কর্মীরা এ বিক্ষোভ মিছিলে যোগ দেন। তারা দাবি করেন, ঘন্টায় তাদেরকে অন্তত ১৫ ডলার পারিশ্রমিক দিতে হবে। বর্তমানে এসব কর্মী তাদের দাবিকৃত পারিশ্রমিকের অর্ধেক অর্থ পান।
বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে নিউ ইয়কের্র টাইমস স্কয়ারে অন্তত ৪০০ ফাস্ট-ফুড কর্মী বিক্ষোভ করেন। বহু বিক্ষোভকারী সেখানকার ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান ধর্মঘটে বসে যান। আমেরিকার অন্য শহরগুলোতেও ঠিক একই কায়দায় বিক্ষোভ করেন ফাস্ট-ফুড কর্মীরা।
বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন, সারাদেশ থেকে অন্তত ৪৩০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। ডেট্রয়েট থেকে সর্বোচ্চ ৪০ জনকে এবং নিউ ইয়র্ক ও শিকাগো থেকে ২০ জন করে ফাস্ট-ফুড কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ আইন অমান্য ও শান্তিপূর্ণ বিক্ষোভ করার আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে।আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV