যুক্তরাষ্ট্রে মুসলিম উদ্যোক্তাদের ৩দিন ব্যাপী সম্মেলন: গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে সহযোগীতার আশ্বাস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে বিজনেস উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে মন্তব্য করেছেন এমইএ ভাইস প্রেসিডেন্ট ও এমইএ আন্ট্রাপ্রিনিয়রশিপ কনভেনশন-২০২০ এর কো-কনভেনর,ট্রান্সফোটেক একাডেমি সিইও শেখ গালিব রহমান। যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া মারিফাহ রেসিডেন্সিয়াল ক্যাম্পে তিনদিন ব্যাপী মুসলিম আন্ট্রাপ্রিনিয়রশিপ কনভেনশনে তিনি একথা বলেন। গত ২৬জুন থেকে ২৮ জুন পর্যন্ত তিনদিন ব্যাপী কনভেনশনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত ব্যবসায়িদের নিয়ে গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এমইএ’র প্রেসিডেন্ট আবদুল রহমান ও ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান।

৩দিন ব্যাপী এই কনভেনশনে ব্যবসাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে ভারত, পাকিস্তান,বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ি নেতারা ভার্চুয়াল ট্রেনিং প্রদান করেন। উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আগত একাধিক ব্যবসায়ি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। নিজেদের ব্যবসায়িক সাফল্যে তুলে ধরেন কনভেনশনে। রিটেইল ও অনলাইন ভিত্তিক ব্যবসা করতে গেলে কি ধরনের ব্যবসায়িক সমস্যা আসতে পারে এবং এসব সমস্যা থেকে উত্তোরনের উপায় ও কৌশল প্রসঙ্গে আলোকপাত করা হয় এই কনভেনশনে।
স্বল্প পুঁজির ব্যবসায়িকে ব্যবসা প্রসারে লোন প্রদানেরও আশ্বাস দেয়া হয়।সম্মেলনের শেষদিন সব ব্যবসায়িদের নিয়ে ব্যবসার ক্ষতি ও প্রসার বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিচারক ও সাধারন ব্যবসায়িদের বিভিন্ন প্রশ্নত্তোরের মাধ্যমে ব্যবসার সাফল্যের ভিত্তি মজবুত করতে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ফলে ব্যবসায়িরা সহজের নিজেদের ব্যবসার অবস্থান মূল্যায়ন করতে পারেন এবং আরো সাফল্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি করনীয় তা ঠিক করেন।
কনভেনশনে বক্তব্য রাখেন,এমইএ ফাউন্ডার জামিল আহমেদ, এপেক্স ক্যাপিটাল গ্রুপের ম্যানেজিং পার্টনার সোমায়েল মালিক, ডিরেক্টর ফয়সাল মাসুদ, রিপ্লেস এফইডি ডট কমের ফাউন্ডার বিহজাড ইমানি, সিপিসিএইচ শাহজাল মাহমুদ, ডানিস খান, স্টুডেন্ট এসোসিয়েশান লিডার শাইখ আল আমিন, আইটিভির সিইও মাওলানা শহীদুল্লাহ প্রমুখ।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








