যুক্তরাষ্ট্রে লেথাল ইঞ্জেকশনের অভাবে মৃত্যুদণ্ড কার্যকর করতে বিলম্ব হচ্ছে
বাংলাপ্রেস(নিউইংল্যান্ড)-যুক্তরাষ্ট্রে লেথাল ইঞ্জেকশন বা চেতনানাশক ওষুধের অভাবে কয়েকটি ষ্টেটে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা যাচ্ছে না। এসব ষ্টেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের সময় ব্যবহৃত চেতনানাশক লেথাল ইঞ্জেকশন ও সোডিয়াম থিওপেন্টালের উৎপাদন বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ষ্টেটে ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ ঢুকিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিন ধাপে এ ইনজেকশন দেওয়া হয়। প্রথম ধাপে সোডিয়াম থিওপেন্টাল দিয়ে আসামিকে অচেতন করা হয়। দ্বিতীয় ধাপে প্যানকারোনিয়াম ব্রোমাইড দিয়ে শরীর অবশ ও শ্বাস-প্রশ্বাস বন্ধ করা হয়। আর শেষ ধাপে পটাশিয়াম ক্লোরাইড দিয়ে হৃদযন্ত্র বন্ধ করে দেওয়া হয়। বিশ্বে সোডিয়াম থিওপেন্টাল উৎপাদন করে হসপিরা নামের একটিমাত্র কম্পানি। কিন্তু কিছুদিন ধরে কম্পানিটি এ ওষুধের উৎপাদন বন্ধ রেখেছে। এ কারণেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের অচেতন করার ওষুধ পাচ্ছে না ষ্টেটগুলো। কেন্টাকির গভর্নর স্টিভ বেশার জানিয়েছেন, ওষুধ স্বল্পতার কারণে তাঁর ষ্টেটে দুজনের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। সোডিয়াম থিওপেন্টালের মজুদ না থাকায় মৃত্যুদণ্ড কার্যকরের সময় পেছানোর জন্য আদালতে আবেদনও করেছে কয়েকজন আসামি। ওকলাহোমা ষ্টেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেফ্রি ম্যাথিউসের আইনজীবী এমন আবেদন করে বলেছেন, ‘অন্য কোনো ওষুধ দিয়ে আমার মক্কেলকে অচেতন করার প্রচেষ্টা ঝুঁকিপূর্ণ।’
হসপিরা কম্পানির একজন মুখপাত্র বলেছেন, ২০১১ সালের শুরুর দিকেই আবার সোডিয়াম থিওপেন্টাল বাজারে আনার চেষ্টা করবেন তাঁরা। তিনি দাবি করেন, মৃত্যুদণ্ড কার্যকরে সহায়তা করা এ ওষুধ উৎপাদনের উদ্দেশ্য নয়। তবে সোডিয়াম থিওপেন্টাল বাজারে না থাকার কোনো প্রভাব পড়বে না সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা ষ্টেট টেক্সাসে। টেক্সাসের মুখপাত্র মাইকেল লিওনস বলেছেন, ‘এ বছর আমাদের দুটি মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে। এ দুজনের জন্য পর্যাপ্ত সোডিয়াম থিওপেন্টালও আছে আমাদের কাছে।’
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








