Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, আহত ৮৭

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: August 25, 2014 | 2:02 AM

 যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপার শহরে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দুমড়ে মুচড়ে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি। স্থানীয় সময় রোববার সকালে ভূমিকম্পের আঘাতে আহত হয়েছে ৮৭ জন। স্থানীয় নাপার শহর একটি হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।  
যুক্তরাষ্ট্রের জিওজিলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। স্থানীয় সময় ভোররাতে ভূমিকম্পের হানায় বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশপাশি কিছু কিছু স্থানে আগুন লাগার ঘটনাও ঘটে। এ সময়  অন্ধনকারেই অনেককে ঘর ছেড়ে বাইরে ছুটতে হয়। জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়া উপকূলে এটাই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা। স্থানীয় ভোর৩টা ৩০ মিনিটের দিকে ক্যালিফোর্নিয়ার আমেরিকান ক্যানিয়ন এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৬ দশমিক ৭ মাইল গভীরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে আশপাশের ৬ মাইল এলাকা এবং আশাপাশের বেশ কয়েকটি শহরে আঘাত হানে। প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানানো হয়, ভূমিকম্পের আঘাতে প্রায় ১০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪০ মাইল দূরবর্তী বন্দরনগরী সানফ্রান্সিসকো শহরেও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়।মানবজমিন

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV