যুক্তরাষ্ট্রের ডেলগাডো কমিউনিটি কলেজের সমাবর্তন উৎসবের সভাপতি বাংলাদেশি সারোয়ার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের ডেলগাডো কমিউনিটি কলেজের ২০১৮ সালের হেমন্তকালীন সমাবর্তন উৎসবে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্ট ড. মোস্তফা সারওয়ার। বাংলাদেশি-আমেরিকানদের মাঝে সর্বপ্রথম এই সম্মানের অধিকারী হলেন ড. সারওয়ার।
লগাডো কমিউনিটি কলেজ লুইজিয়ানা অঙ্গরাজ্য নিউ অরলিয়েন্স শহরে অবস্থিত নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান। ৭টি ক্যাম্পাসে ১৪০০ ফ্যাকাল্টি ও স্টাফ নিয়ে ডেলগাডো লুইজিয়ানার ২য় বৃহত্তম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। ৮১৮ জন ডিগ্রি অর্জনকারীসহ প্রায় ৫ হাজার দর্শকের এই বিশাল সমাবর্তন অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের লেকফ্রন্ট এরিনাতে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ড. সারওয়ার নিউ অরলিয়েন্সের রিজিওনাল ট্র্যাঞ্জিট অথরিটির নবনিযুক্ত কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সে এসোসিয়েট প্রভোস্ট ও ভূপদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। শিক্ষকতা করেছেন আইভি লিগের অন্তর্ভূক্ত ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ায়, অষ্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইন্সব্রুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে।
প্রসঙ্গত: উল্লেখ্য, ভূপদার্থবিজ্ঞানের সাইসমিক ইনভার্স থিউরিতে ড. সারওয়ারের অবদান সারাবিশ্বের বিজ্ঞানিদের কাছে সমাদৃত। তার ভূপদার্থবিজ্ঞান বিষয়ক পুস্তক জার্মানি থেকে প্রকাশিত হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই।
ড. সারওয়ারের জন্ম পটুয়াখালীতে। তার স্ত্রী ডাঃ সাঈদা সারওয়ারনিউ অরলিয়েন্সে একজন স্বনামধন্য চিকিৎসক। ভিএ হসপিটালে তিনি অ্যানাটমিকাল প্যাথলজির বিভাগীয় প্রধান। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, লুইজিয়ানা চ্যাপ্টার এর সাবেক প্রেসিডেন্ট। তাদের ছেলে আরাশও হার্ভার্ড গ্রাজুয়েট, বর্তমানে এক নামজাদা কর্পোরেশনে কর্মরত। একমাত্র মেয়ে শায়েনা টুলেন বর্তমানে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলে এমডি প্রোগ্রামে অধ্যয়নরত। এনআরবি নিউজ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








