যুক্তরাষ্ট্রে সেনসাসে চাকরির সুযোগ : ঘন্টায় ২৫ ডলার বেতনে লোক নিয়োগ করা হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সেনসাসে অংশ নিয়ে নিজের এবং কমিউনিটির হিস্যা আদায়ের পার্ট হতে বলা হয়েছে সকলকে। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ফউমা ইনোভেটিভ কন্সাল্টিং গ্রæপের অফিসে সেনসাস ব্যুরোর উদ্যোগে এক কর্মশালায় স্টেট সিনেটর জন ল্যু, স্টেট এ্যাসেম্বলীউম্যান ক্যাটালিনা ক্রুজ, সিটি কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোমসহ কর্মকর্তারা নির্ভয়ে সেনসাসে অংশগ্রহণের আহবান জানিয়েছেন। সেনসাসে প্রদত্ত কোন তথ্যই ইমিগ্রেশনে শেয়ার করা হয় না বলেও তারা নিশ্চিত করেন।
এ সময় প্রদত্ত বক্তব্যে কমিউনিটি লিডার মাজেদা এ উদ্দিন এবং ফাহাদ সোলায়মান উল্লেখ করেছেন, সেনসাসের ফরম পূরণের জন্যে ঘন্টায় ২৫ ডলার বেতনে লোক নিয়োগ করা হচ্ছে। আগ্রহীরা যেন অবিলম্বে সেনসাস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। টেলিফোন এবং বাসায় গিয়ে এসব ফরম পূরণে সহায়তা দিতে হবে নিজ ভাষার মানুষকে। এ কাজে বিশেষ পারদর্শিতা প্রদর্শনে সক্ষমরা পরবর্তীতে সেনসাস ডিপার্টমেন্টে স্থায়ীভাবে চাকরির সুযোগও পেয়ে থাকেন।
১০ বছর অন্তর সেনসাস অনুষ্ঠিত হয় ফেডারেল সুযোগ-সুবিধা নির্দ্ধারণের পাশাপাশি নির্বাচনী এলাকা পুননির্দ্ধারণকল্পে। তাই সকলেই যদি সেনসাসে অংশ নেন তাহলে চিকিৎসা সুবিধা থেকে যোগাযোগ, পরিবেশ, শিক্ষা, কর্মসংস্থান সকল পর্যায়ে তহবিল বরাদ্দ যথাযথভাবে পাওয়া যাবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা এসময় আরো উল্লেখ করেন যে, ইমিগ্রেশনের স্ট্যাটাস না থাকলেও সেনসাসে অংশ নিতে হবে। কারণ, যাদের গ্রীণকার্ড নেই তাদের চিকিৎসা-ব্যবস্থাও রয়েছে হাসপাতালসমূহে। বেশ কিছু ইন্স্যুরেন্স কোম্পানীও কার্ড ইস্যু করে অবৈধভাবে বসবাসরতদের জন্যে। এই সুযোগ অব্যাহত রাখতে সেনসাসে অংশগ্রহণের বিকল্প নেই।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








