যুক্তরাষ্ট্রে স্কুলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার কারণে বাংলাদেশী গ্রেপ্তার
ডেস্ক: যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে ভ্যালি হাই স্কুলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার কারণে নাজমুল শুভ (২৩) নামে এক বাংলাদেশীকে পুলিশ আটক করেছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে ওই স্কুলের ক্লাস চলাকালে সে স্কুলের আশপাশে ঘোরাঘুরি করছিল। এতে স্কুলের এক স্টাফের সন্দেহ হয়। শুভর তখন ওই এলাকায় থাকার কথা নয়। ফলে স্কুলের ওই স্টাফ তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ সময় শুভ সেখান থেকে চলে যায়। কিন্তু এর পরের ক্লাস যখন শুরু হয় তখন সে স্কুলের অন্য একটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। স্কুলের স্টাফদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। জবাবে সে জানায়, একজন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। একজন শিক্ষক তাকে হল পাস দিয়েছে। যখন দেখা গেল সে ওই স্কুলের ছাত্র নয় তখন পুলিশ ডাকা হয়। পুলিশ গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








