যুক্তরাষ্ট্রে ১১ দিনে ৫ বাংলাদেশীর মৃত্যু: কম্যুনিটিতে শোকের ছায়া
নিউইয়র্ক থেকে এনাঃ ১৫ সেপ্টেম্বর সকালে নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় আরেকজন বাংলাদেশী মারা গেছেন। এ নিয়ে গত দেড় সপ্তাহে নিউইয়র্ক, নিউজার্সী এবং মিশিগানে ৫ বাংলাদেশীর মৃত্যু হলো। এর মধ্যে ৩ জন সড়ক দুর্ঘটনায়, একজন ঝড়ের কবলে নৌকা ডুবিতে এবং আরেকজন পক্ষাঘাতে আক্রান্ত হয়ে মারা যান। এর ফলে কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সকলেই দুর্ঘটনার আতংকে পথ চলছেন। সর্বশেষ সড়ক টুর্ঘটনায় নিহত হলেন ৭৫ বছর বয়েসী রশিদ মোহাম্মদ। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৭৬ স্ট্রীট এবং উডসাইডে দ্রুতগামি একটি এ্যাম্বুলেন্স এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষের শিকার হন তিনি। ১৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টায় প্রাতঃভ্রমণ শেষে রশিদ মোহাম্মদ পাউরুটি ক্রয় করে ঘরে ফেরার সময় ঐ পরিস্থিতির শিকার হন। পুলিশ জানিয়েছে, পক্ষাঘাতে আক্রান্ত একজন রোগী নিয়ে এ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়েই গ্রীন লাইট অতিক্রম করছিল। সে সময় রেড লাইট অতিক্রম করে দ্রুতগামী ভ্যানটি। এ সংঘর্ষে নির্মাণ ঠিকাদারের ভ্যান স্ট্রীটে ছিটকে ঐ বাংলাদেশীর উপর পড়ে এবং ঘটনাস্থলে রশিদ মোহাম্মদের মৃত্যু হয় বলে হাসপাতালের চিকিৎসকরা জানান। এর ৪০ ঘন্টা আগে ১৩ সেপ্টেম্বর বেলা সোয়া ২টায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ব্যস্ততম একটি রাস্তা অতিক্রমের সময় দ্রুতগামি গড়ির চাকায় পিষ্ঠ হয়ে মারা গেছে বাংলাদেশী বংশোদ্ভূত ২ বছরের কন্যা শিশু সামিরা জাহান। ১৪ সেপ্টেম্বর প্রত্যুষে ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে নিউজার্সীতে নিজের বাসায় মারা যান মেধাবি ছাত্র কনিষ্ক পাল (৩১)। কনিষ্ক পাল ছিলেন মা-বাবার একমাত্র পুত্র। ৭ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের প্রবাসী কলেজ ছাত্র আহমদ জাহান সোহান (১৯) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কর্মস্থল থেকে মোটর সাইকেল যোগে রাত ৯টায় বাসার ফেরা সময় রেড লাইট অতিক্রমকারী একটি ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে অকুস্থলেই মা-বাবার একমাত্র পুত্র সোহানের প্রাণ বায়ু উড়ে যায়। ৬ সেপ্টেম্বর মিশিগান লেক ভ্রমণের সময় সেখানকার ওয়েন ইউনিভার্সিটির ছাত্র অনুপম ভট্টাচার্য প্রবল ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। এর ৫ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে। ৬ থেকে ১৫ সেপ্টেম্বর ১১ দিনে ৫ বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








