Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারি ট্যাক্স মওসুম শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: January 1, 2016 | 8:46 PM

মোহাম্মদ হাসেম : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের ট্যাক্স মওসুম শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই একই দিন থেকে আইআরএস ইনডিভিজুয়াল ইলেক্ট্রনিক রিটার্ন গ্রহণ করবে।
২০১৬-এর ট্যাক্স মওসুমে আইআরএস ১৫০ মিলিয়নের বেশি ইনডিভিজুয়াল রিটার্ন আশা করছে। যুক্তরাষ্ট্রের দু’টি স্টেট ছাড়া অন্য সব স্টেটে এই বছর ফাইলিংয়ের শেষ দিন ১৮ এপ্রিল সোমবার নির্ধারন করা হয়েছে। প্রথাগত তারিখ ১৫ এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল ফাইলিংয়ের শেষ তারিখ নির্ধারনের কারণ হিসাবে বলা হয়েছে ১৫ এপ্রিল শুক্রবার পালিত হবে ‘ইমানসিপেশন ডে’। তাই পরবর্তী সোমবার ১৮ এপ্রিল পর্যন্ত ফাইলিংয়ের সুযোগ রাখা হয়েছে। এদিকে, মেইন ও ম্যাসাসুইটসে হলিডের কারণে ১৯ এপ্রিল ফাইলিংয়ের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে।
তবে যারা রিফান্ড পাবেন তারা এ সময়ের পরও ট্যাক্স রিটার্নের সুযোগ পাবেন। যারা রিফান্ড পাবেন না তারাও নির্দিষ্ট হারে জরিমানা দিয়ে রিটার্ন দিতে পারবেন ১৮/১৯ এপ্রিলের পর।
এবিষয়ে আরো জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, প্রেসিডেন্ট, কর্ণফুলী ট্যাক্স, নিউইয়র্ক, ফোন : ৭১৮-২০৫-৬০৪০।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV