Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ৩০ মার্চ করোনাভাইরাসে ৭ বাংলাদেশির মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: March 31, 2020 | 1:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ৩০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কে কুইন্সে ওজনপার্কের বাসিন্দা আনোয়ারুল আলম চৌধুরী (৭৫), জ্যামাইকার হিলসাইডে বসবাসরত নিশাত চৌধুরী (৩০), ব্রুকলিনের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, জ্যামাইকার বাসিন্দা খালেদ হাসমত (৬০) ও আলোকচিত্রী সাংবাদিক স্বপন হাই নিউজার্সিতে বসবাসরত আলী আকবরের মৃত্যু হয়েছে।

এ ছাড়া মিশিগানের ড্রেটয়েট সিটির বাসিন্দা, গোলাপগঞ্জ সমিতির সহসভাপতি শেরুজ্জামান কোরেশী জাহানের বাবা শামসুল হুদা চৌধুরীর (৮০) হেনরি ফ্রড হাসপাতালে মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর অনেকেই করোনায় আক্রান্ত কি না, তা জানতেও পারছেন না। বাংলাদেশ সোসাইটির দুবারের সভাপতি কামাল আহমদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাঁর করোনাভাইরাস নেগেটিভ ধরা পড়েছে বলে জানিয়েছেন ওই সংগঠনের সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাত ঘণ্টায় ৯৮ জনের মৃত্যুর পর নিউইয়র্ক হসপিটাল থেকে মরদেহগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাক ব্যবহার করা হয়। ট্রাকে মরদেহ তোলার একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ব্রুকলিন হসপিটালের একজন নার্স একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যায়- হাসপাতালের কর্মীরা ট্রাকে মরদেহ তুলে দিচ্ছেন। ভিডিওটি ধারণ করা হয়েছে গাড়িতে বসে। ম্যানহাটনের যে নার্স আরেকটি ছবি শেয়ার করেছেন, সেটা অন্য হাসপাতালের।

এদিকে আজ মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৬ হাজার দু’শ ৫১৮ জন। এরই মধ্যে মৃতের সংখ্যা তিন হাজার ৪৩১ জন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV