যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়। ১৫ই আগষ্টের প্রথম প্রহরে ১৪ ই আগষ্ট, ২০২০ রাত ১২:০১ মিনিটে ৭৩ স্ট্রিটে অবস্থিত জ্যাকসন হাইটসের একুশের গলিতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবন্দ। এতে বঙ্গবন্ধু ও পরিবারের শাহাদত প্রাপ্ত সকলের দরজা বুলন্দির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইমাম কাজী কায়্যূম। ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভা. সা. সম্পা. আবদুস সামাদ আজাদের সন্চালনায় উক্ত অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ দিনটির তাৎপর্যের আলোকে বক্তৃতা করেন। একই দিন দুপুরে জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় আলোচনা, দোয়া ও তাবারুক বিতরণের ব্যবস্থা করে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ। উক্ত অনুষ্ঠানেও দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। পরে একই দিন বিকেলে নেতৃবৃন্দ জ্যাকসন হাইটসে এক বৃক্ষ রোপন অভিযানে অংশ গ্রহণ করেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








