যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র কার্যনির্বাহী কমিটির সভা ২৮শে জানুয়ারী, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান সভাপতির
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র কার্যনির্বাহী কমিটির সভা ২৮শে জানুয়ারী রবিবার বিকেল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কার্যনির্বাহী কমিটির সভাটি এস্টেরিার হোটেল হোম-২ (Hotel Home-2, Conference Room, 39-06 30th Street, LIC, Astoria, New York) সুইটে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তিতে কার্যনির্বাহী কমিটির সভায় সকলের উপস্থিতি কামনা করে ড. সিদ্দিক বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবং নিজেদের অভ্যন্তরীন যে কোন বিষয় নিয়ে খোলাখুলি আলোচনার জন্যই মূলত: এই সভা আহবান করা হচ্ছে। প্রতিটি সদস্য তাদের যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে সভাকে প্রাণবন্ত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
নিন্মে মূল কয়েকটি এজেন্ডা উল্লেখ করা হলো :
১) সভাপতি সূচনা বক্তব্য : কার্যনির্বাহী কমিটির সভা ডাকার প্রেক্ষাপট সবিস্তার বর্ননা।
২) গত কার্যনির্বাহী কমিটির সভা যেখানে মূলতবী হয়েছিল সেখান থেকেই আবার শুরু।
৩) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুফল ঘরে তুলতে আমাদের করণীয় সম্পর্কে সকলের মতামত নেওয়া।
৪) শুন্য পদগুলো পুর্ণ করার ব্যাপার আলোচনা।
৫) যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মে¥লনের ব্যাপারে উপস্থিত সকলের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া।
৬) বিবিধ।
ড. সিদ্দিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, সকল সন্মানিত সদস্যদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ আসুন আমরা সবাই মিলে আসন্ন সভাটিকে সর্বাত্মক ভাবে সফল করতে একাত্ব হয়ে কাজ করি। নির্বাচনের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সেক্ষেত্রে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই, একথাটি ঘুণাক্ষরেও যেন আমরা ভুলে না যাই। সভা চলাকালীন সময়ে আমরা সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো, একে অপরের কথা শুনবো এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








