Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি শূন্যপদ পূরণ, বিভিন্ন স্টেটে পছন্দমত লোক দিয়ে নতুন কমিটি গঠন সহ চাঁদা উত্তোলন করে যাচ্ছে : ১৬ উপদেষ্টা সহ কমিটির ৩৯ কর্মকর্তার বিবৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: June 18, 2019 | 6:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি শূন্যপদ পূরণ, বিভিন্ন স্টেটে পছন্দমত লোক দিয়ে নতুন কমিটি গঠন সহ চাঁদা উত্তোলন করে যাচ্ছে বলে অভিযোগ করেছে ১৬ উপদেষ্টা সহ কমিটির ৩৯ কর্মকর্তা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে আরো উল্লেখ করেন অচিরেই সবকিছু কেন্দ্রিয় হাই কমান্ডকে অবহিত করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কর্তৃক একের পর এক গঠনতন্ত্র পরিপন্থি কাজ ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে। সংগঠনের নূন্যতম নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা উপেক্ষা করে বর্তমান কমিটির মেয়াদ ৮ বছরে পদার্পনের পরও কমিটির শূন্যপদ পূরণ, বিভিন্ন স্টেটে তাদের পছন্দমত লোক দিয়ে নতুন কমিটি গঠন ও চাঁদা উত্তোলন করে যাচ্ছে।
সম্প্রতি এক দিনের নোটিশ দিয়ে (গঠনতন্ত্রের ২৩ ধারা অনুয়ায়ী ৭ দিনের নোটিশ প্রজোয্য) কমিটির সকলকে অবহিত না করে কার্যকরী কমিটির মূলতবী সভা ডেকে কোরাম পূরণ না হওয়ায় সত্ত্বেও কতিপয় সিদ্ধান্ত গ্রহন করে সভাপতি/সাধারণ সম্পাদকের নামে মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি মারফত প্রকাশ করেছে, যা সম্পূর্ণ অবৈধ ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী।
গত ১৫ জুন কার্যকরী কমিটির নামে ডাকা সভায় মাত্র ১৩ জন সদস্যের (এক তৃত্বীয়াংশ সদস্য কোরাম হবে) উপস্থিতিতে যে রেজ্যুলেশন নিয়েছে সেখানে-
বর্তমান কমিটির শ্যূন্য পদ পূরণের সর্বময় ক্ষমতা সভাপতির উপর অর্পণ এবং যুক্তরাষ্ট্রের সকল স্টেটে নতুন কমিটি গঠনে সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্যে যখন যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষমান তখন সিদ্দিকুর রহমান ও সামাদ আজাদের অসৎ ও উদ্দেশ্য প্রনোদীত উক্ত সিদ্ধান্তসমূহ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
গত বছর জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রীর কানাডা সফরের সময় নেত্রীর সাথে সাক্ষাৎকালে সিদ্দিকুর রহমান উত্থাপিত বিভিন্ন স্টেট কমিটি গঠনের মাধ্যমে ১৬ হাজার ডলার সংগ্রহের কথা জানালে নেত্রী সমুদয় অর্থ ফেরৎ দিতে বলেন, যা এখনও তিনি ফেরৎ দেননি। ইতিপূর্বে ভার্জিনীয়াতে, নেত্রী সিদ্দিকুর রহমানকে প্রতি ২/৩ মাস পর দলীয় হিসাব কার্যকরী কমিটির মিটিংয়ে প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। নেত্রীর দেয়া কোন নির্দেশই আজ অবধি সিদ্দিকুর রহমান পালন করেননি।
এছাড়াও আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করে কার্যকরী কমিটির অনুমোদন ছাড়া আবারও কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সম্মেলন ডেকেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা নি¤œ স্বাক্ষরকারীবৃন্দ সিদ্দিকুর রহমানের এসকল গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কার্যকরী কমিটির আনুমোদন ব্যতিরেকে ইতিপূর্বে এবং পরে গঠিত কোন স্টেট/সিটি কমিটি এবং জননেত্রী শেখ হাসিনার পূর্ব অনুমোদন ছাড়া বর্তমান কমিটির শূণ্য পদ পূরণ সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। এ ব্যাপারে নি¤œ স্বাক্ষরকারী সদস্যবৃন্দ অচিরেই কেন্দ্রিয় হাই কমান্ডকে সবকিছু অবহিত করবেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন : উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, তোফায়েল চৌধুরী , বদরুল খাঁন, মোঃ হানিফ, হাকিকুল ইসলাম খোকন, শওকত আকবর রীচি, ড. মহসিন আলী, খালেদ হাসান, জাহানারা হাসান , রমেশ চন্দ্র নাথ, সাইফুল ইসলাম রহিম, জয়নাল আবেদীন. মোস্তাইন দ্বারা বিল্লাহ, ড. খন্দকার মনসুর, ড. সৈয়দ আবু হাসানাত, মোঃ ফারুক হোসাইন, সহ সভাপতি সৈয়দ বসারত আলী, আইন সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, দফতর সম্পাদক প্রকৌ. মোহাম্মদ আলী সিদ্দিকী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস আহম্মেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এস. এ. করিম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশাহ ও চন্দন দত্ত, মানবাধীকার সম্পাদক মিজবাহ আহমেদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ আলম, কার্যকরী সদস্য শরীফ কামরুল আলম হীরা, হিন্দাল কাদির বাপ্পা, গাজী মোঃ আলী লিটু, আশাফ মাসুক, হোসেন সোহেল রানা, কায়কোবাদ খাঁন, ইলিয়ার রহমান, সুজন আহমেদ সাজু, আব্দুস শহিদ দুদু, হারুনুর রশিদ, সুইটি তরফদার, করিম চৌধুরী, কামাল আহমেদ ও রফিকুল ইসলাম খাজা। প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV